শনিবার, মে, ১৮, ২০১৩: জ্যৈষ্ঠ ৪, ১৪২০ বঙ্গাব্দ: ৭ রজব সানী, ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
তৃতীয় একক নিয়ে শহীদবিনোদন রিপোর্ট ![]() 'এক জীবন' গানে ব্যাপক সফলতার পর এবার তৃতীয় একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে আসছেন দূরবীন ব্যান্ডের ভোকাল শহীদ। এরই মধ্যে তিনি তার নতুন অ্যালবামের কাজ শুরু করে দিয়েছেন। এ অ্যালবামের সুবাদে প্রথমবার তার সঙ্গে কাজ করছেন সেরাকণ্ঠ'খ্যাত ইমরান। তিনি অ্যালবামের একটি গানের সুর-সঙ্গীত করছেন। এছাড়া এ অ্যালবামে রাফির সঙ্গীতায়োজনে বেশ ক'টি গান থাকছে। আরেকটি চমক হলো, অ্যালবামটিতে শহীদের সঙ্গে আবারো দ্বৈত গানে কণ্ঠ দেবেন কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভমিতা। এ প্রসঙ্গে শহীদ বলেন, 'এবারের অ্যালবামটি পুরোপুরি রোমান্টিক গান দিয়ে সাজাচ্ছি। গানের কথাগুলোয়ও কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছি। শ্রোতাদের ভালো কিছু গান উপহার দেয়ার জন্য একটু সময় নিয়েই অ্যালবামটি করব।' ১০টি গান সংবলিত এ অ্যালবামের জন্য গান লিখছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, জীবন, ইমদাদ প্রমুখ। তবে এখনো পর্যন্ত এর নাম চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, শহীদ নিজের একক অ্যালবামের পাশাপাশি ৭১টি ব্যান্ডদলের মিশ্র অ্যালবাম 'ব্যান্ড-৭১' নিয়েও ব্যস্ত সময় পার করছেন।Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15 |