মতামত :
¦
¦
সহকর্মী খুনের প্রতিবাদে শাহবাগে চিকিৎসকদের সড়ক অবরোধযাযাদি রিপোর্ট কুমিল্লা সেনানিবাসে ডা. শেজাদী আপসাকে নির্যাতন করে হত্যার প্রতিবাদ এবং খুনিদের ফাঁসির দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করেছেন চিকিৎসকরা। সোমবার বিকাল ৪টার দিকে শুরু হয়ে প্রায় ৩০ মিনিট এই কর্মসূচি পালন করেন চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল, সলিমউল্যাহ মেডিকেল, বারডেম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চিকিৎসকরা এতে অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল সাড়ে ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চিকিৎসকদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ জানালে তারা অবরোধ তুলে নেন। এরপর শাহবাগ মোড় দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়েছে।
পরকীয়ায় বাধা দেয়ায় চিকিৎসক স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী সেনা কর্মকর্তা লে. কর্নেল সফিকুল ইসলামসহ তিন জনের বিরুদ্ধে নিহতের ছোট ভাই ডা. জাবেদ বাদী হয়ে ১৬ মে সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজহারে বলা হয়, ডা. শেজাদী আপসাকে (৩৫) তার স্বামী কুমিল্লা সেনানিবাসে কর্মরত লে. কর্নেল সফিকুল ইসলাম ১৩ মে ময়নামতি সেনানিবাসের নীলিমা ভবনের তৃতীয় তলার বাসভবনে রড দিয়ে পিটিয়ে হত্যা করে। মামলায় সেনা কর্মকর্তা সফিকুল ইসলাম, তার ভাই মফিজ উদ্দিন, দুই বন্ধু আবদুল বাসেত ও ইমদাদুল হক তালুকদার সোহেলকে আসামি করা হয়।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin