পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তায় বৈশ্বিক ব্র্যান্ডগুলোর চুক্তিযাযাদি ডেস্ক বাংলাদেশে গার্মেন্ট কারখানায় নিরাপদ কাজের পরিবেশ ও অগি্নকা- রোধে কাজ করতে বৈশ্বিক নামিদামি খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলো একমত হয়েছে। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) হেডকোয়ার্টারে প্রথম বৈঠকে বাংলাদেশের গার্মেন্টশ্রমিকদের জীবনমান উন্নয়নে নিজেদের প্রতিশ্রুতির বিষয়টি ব্যক্ত করেন তারা। সেখানে এ নিয়ে কাজ করার উদ্দেশ্যে একটি চুক্তি স্বাক্ষর করা হয়।
বৈঠকে খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলোর পাশাপাশি ইন্ডাস্ট্রি-অল গ্লোবাল ইউনিয়ন ও ইউএনআই গ্লোবাল ইউনিয়ন ঐকমত্যে পৌঁছার পর চুক্তিটি দ্রুত বাস্তবায়নের বিষয়ে একমত হয়েছে। ইউএনআই গ্লোবাল ইউনিয়নের ওয়েবসাইটে বলা হয়, বৈঠক ও চুক্তির উদ্দেশ্য হচ্ছে যত দ্রুত সম্ভব নিরাপত্তা পরিদর্শক রাখার ব্যবস্থা করা ও প্রয়োজনীয় যন্ত্রপাতির ব্যবস্থ করা।
সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে ক্লিন ক্লথ ক্যাম্পেইন ও ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত ছিল। পরে তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এর ফলে বর্তমানে কারখানা নিরাপত্তা নিয়ে বিব্রতকর অবস্থায় পড়া বাংলাদেশের জন্য পরিস্থিতি কাটিয়ে ওঠার একটি সুযোগ তৈরি হলো।
সম্প্রতি সাভারের রানা প্লাজা ধসে পড়ে ১১ শতের বেশি শ্রমিক নিহত হওয়ার পর বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নিরাপত্তা ব্যবস্থার উন্নতি নিয়ে বিশ্বব্যাপী বিতর্কের ঝড় ওঠে। এর প্রেক্ষিতে নিরাপত্তা সংক্রান্ত চুক্তিতে পেঁৗছলো খুচরা বিক্রেতা ব্র্যান্ডগুলো।
ইন্ডাস্ট্রি-অলের সেক্রেটারি জেনারেল জার্কি রেইনা বলেন, প্রায় ৪০টি ব্র্যান্ড চুক্তি করার মাধ্যমে ইন্ডাস্ট্রি-অল গ্লোবাল ইউনিয়ন ও ইউএনআই গ্লোবাল ইউনিয়নের সঙ্গে কাজের পরিবেশ ও স্ট্যান্ডার্ড মান রক্ষার বিষয়ে আইনি বাধ্যবাধকতার আওতায় এলো।
এখন এই চুক্তির বিষয়টি অন্যান্য দেশ ও অন্যান্য শিল্পের ক্ষেত্রে পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। এখন আমরা চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের ক্ষেত্রে বাস্তবায়নের কাজ করবো বলেছেন জার্কি। ইউএনআই গ্লোবাল ইউনিয়নের সেক্রেটারি জেনারেল ফিলিপ জেনিংস বলেন, এখন আমাদের কাজ হচ্ছে বাংলাদেশে ফ্যাক্টরি নিরাপত্তা উন্নতির বিষয়ে জরুরিভাবে কাজ শুরু করে দেয়া। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
চুক্তি স্বাক্ষরের পর আইএলওর মহাপরিচালকের সঙ্গে খুচরা বিক্রেতা কোম্পানিগুলোর প্রতিনিধি, ইন্ডাস্ট্রি-অল ও ইউএনআই গ্লোবাল, বিভিন্ন এনজিও প্রতিনিধিরা একসঙ্গে ফটোসেশনে অংশ নেন।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
শেষের পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin