বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আদালতে স্বীকারোক্তি
দিলেন বাবুনগরীযাযাদি রিপোর্ট ![]() ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক শেখ মফিজুর রহমান তাকে দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে এনে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ বাবুনগরীর জবানবন্দি রেকর্ড করেছেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তার জবানবন্দি গ্রহণ করা হয়। বাবুনগরীর স্বীকারোক্তি প্রদানের বিষয়টি জানিয়েছেন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী উপ-কমিশনার আনিসুর রহমান। তিনি জানান, জবানবন্দি প্রদানের আগে বাবুনগরীকে চিন্তা-ভাবনা করার জন্য তিন ঘণ্টা সময় দেয়া হয়েছিল। উল্লেখ্য, ১৩ দফা দাবি আদায়ের জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ৫ মে অবরোধ শেষে মতিঝিলে অবস্থান নিতে থাকেন। এ সময় তারা মতিঝিল ইত্তেফাক মোড় থেকে দৈনিক বাংলার মোড় ও ফকিরাপুল এলাকায় জঙ্গি কায়দায় বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রড় ও দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ ইট ও বোমা নিক্ষেপ করে যান চলাচলে বাধা ও বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন। তারা বিভিন্ন ভবন ও গাড়ি ভাংচুর এবং ভবন, গাড়ি ও ফুটপাতের বিভিন্ন দোকানে অগি্নসংযোগ করেন। একপর্যায়ে তারা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন। পরদিন ৬ মে রাত ৮টার দিকে লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |