পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
আমেরিকা-তালেবান সংলাপে ক্ষুব্ধ কারজাইরকেট হামলায় ৪ আমেরিকান সেনা নিহত : দোহায় আজ প্রস্তাবিত বৈঠকযাযাদি ডেস্ক আফগান সরকারের নেতৃত্বে আলোচনা না হলে তালেবানের সঙ্গে কোনো শান্তি আলোচনায় যাবে না কাবুল। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই বুধবার বলেছেন, কাতারের দোহায় তালেবানের সঙ্গে আমেরিকার প্রস্তাবিত আজকের বৈঠকের প্রতিবাদেই তারা আলোচনা স্থগিত করছেন। এর আগে আমেরিকার সঙ্গে চলমান নিরাপত্তা আলোচনাও স্থগিত করেন কারজাই। এদিকে তালেবানের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পরই আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে তালেবান। এতে চার আমেরিকান সেনা নিহত হয়। তবে এই হামলা সত্ত্বেও আজ কাতারে তালেবানের সঙ্গে আমেরিকার বৈঠক হতে পারে বলে জানিয়েছেন আমেরিকান কর্মকর্তারা। তথ্যসূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টার্স, সিটিভি নিউজ
প্রেসিডেন্ট হামিদ কারজাই বুধবার বলেন, আফগান নেতৃত্বাধীন না হলে তালেবানের সঙ্গে কোনো আলোচনা করবে না আফগান সরকার। প্রেসিডেন্টের মুখপাত্র আইমাল ফাইজি আলোচনা স্থগিতের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'শান্তি আলোচনার বিষয়ে আমেরিকান সরকারের কথা ও কাজের মধ্যে যথেষ্ট ফারাক আছে। আজ (বুধবার) সকালে প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে চলমান দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি (বিএসএ) আলোচনাও স্থগিত করেছেন।'
মঙ্গলবার আমেরিকা আফগান তালেবানের সঙ্গে কাতারের দোহায় তাদের নতুন রাজনৈতিক অফিসে আলোচনার সিদ্ধান্ত জানালে আফগান প্রেসিডেন্ট কারজাই ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নেন। ওয়াশিংটন ও কাবুলের মধ্যে চলমান গুরুত্বপূর্ণ ওই নিরাপত্তা আলোচনা স্থগিত হয়ে যাওয়ায় ভবিষ্যতে দেশটিতে আমেরিকান সেনার উপস্থিতি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। ২০১৪ সালে ন্যাটো সেনারা আফগানিস্তান ছাড়ার পর প্রস্তাবিত ওই চুক্তির আওতায় আমেরিকান সেনারা আফগানিস্তানে অবস্থান করতে পারবে। তবে ঠিক কতজন আমেরিকান সেনা আফগানিস্তানে থাকবে, কোথায় থাকবে এবং কী কী শর্তে কাজ করবে, তা নির্ধারিত হওয়ায় কথা আছে এই দ্বিপাক্ষিক আলোচনায়। কিন্তু আফগান যুদ্ধ শেষ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তালেবানের সঙ্গে শান্তি আলোচনার সিদ্ধান্ত নেয়ায় আফগান সরকার এই আলোচনা স্থগিত করল। পাশাপাশি তালেবানের দোহা অফিসটির নামেও আপত্তি জানিয়েছে আফগান সরকার। কারজাইয়ের মুখপাত্র বলেছেন, 'তালেবানের কাতার অফিসের নাম নিয়েও প্রেসিডেন্টের যথেষ্ট আপত্তি আছে "ইসলামিক এমিরেটস অব আফগানিস্তান" বলে কোনোকিছুর অস্তিত্ব নেই। এ বিষয়ে প্রেসিডেন্টের অবস্থান আমেরিকাও জানে।'
এদিকে, মঙ্গলবার আমেরিকা তালেবানের সঙ্গে শান্তি আলোচনার সিদ্ধান্তের কথা জানানোর কয়েক ঘণ্টা পরই বাগরামে আমেরিকান সেনা ঘাঁটিতে হামলা করেছে আফগান তালেবান। আমেরিকান কর্মকর্তারা বলেছেন, বাগরাম বিমান ঘাঁটিতে তালেবান আকস্মিকভাবে রকেট হামলা চালালে চার আমেরিকান সেনা নিহত হয়। রাজধানী কাবুলের কাছে বাগরাম এলাকার আমেরিকা নেতৃত্বাধীন ন্যাটো ঘাঁটিতে এই হামলার দায় স্বীকার করেছে তালেবান। এর আগে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, আমেরিকা সরাসরি আলোচনায় বসতে রাজি হলেও তারা ন্যাটো ও আমেরিকান ঘাঁটিতে হামলা বন্ধ করবে না। বিশ্লেষকরা বলছেন, তালেবানের সঙ্গে আমেরিকার আলোচনায় এ ঘটনার ছায়া পড়তে পারে।
তবে আমেরিকার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আলোচনায় বসছেন আমেরিকান কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার দোহায় তালেবানের রাজনৈতিক কার্যালয় খোলার বিষয়টিকে স্বাগত জানিয়েছে আমেরিকা। ১২ বছরের আফগান যুদ্ধের সমাপ্তির লক্ষ্যে তারা দোহায় সরাসরি তালেবানের সঙ্গে শান্তি আলোচনার ঘোষণা দেয়। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও প্রতিনিধি পাঠিয়ে তালেবানের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন। তবে আমেরিকা আফগান সরকারের আগেই তালেবানের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে।
এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তি আলোচনাকে গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, বিষয়টি একেবারে সহজ ও সাবলীল হবে না। জি-এইট সম্মেলনের ফাঁকে ওবামা বলেন, আফগানিস্তানের নেতৃত্বে তাদের নিজস্ব শান্তি প্রক্রিয়াই হলো দেশটি এবং ওই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সর্বোত্তম উপায়। আমেরিকান কর্মকর্তারা বলছেন, তালেবানের সঙ্গে বন্দিবিনিময় নিয়ে আলোচনা হবে। এছাড়া অন্য দেশে হামলার জন্য আফগানিস্তানের মাটি ব্যবহার বন্ধসহ আফগান শান্তি প্রক্রিয়ায় সমর্থন জানানোর বিষয়েও আলোচনা হবে। আর আলোচনার শর্ত হিসেবে সহিংসতা পরিহার, আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং নারী ও সংখ্যালঘু সুরক্ষাসহ আফগান সংবিধান মেনে নিতে তালেবানের ওপর চাপ দেবে আমেরিকা।
 
( লেখাটি পড়া হয়েছে ৯৯ বার )
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin