মতামত :
¦
¦
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুইমিং পুলে ছাত্রের করুণ মৃত্যুযাযাদি রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে বুধবার দুপুরে ড্রাইভ দিতে গিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আরিফ চৌধুরী রাফির করুণ মৃত্যুর পর তার মায়ের আহাজারি। ইনসেটে রাফি _যাযাদিসাঁতার শেখার জন্য ঢাবির সুইমিং পুলে ভর্তি হয়েছিলেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আরিফ চৌধুরী রাফি (২০)। দক্ষ সাঁতারু হওয়ার জন্য নিয়মিত সাঁতারও করতেন পুলে। কিন্তু এই সুইমিং পুলই যে রাফির জীবন কেড়ে নেবে তা কল্পনাও করেনি কেউ। বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলের পানিতে ড্রাইভ দিতে গিয়ে রাফির এই অকাল মৃত্যুতে শোকে বিহ্বল পরিবার ও সহপাঠীরা। একমাত্র সন্তানকে হারিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দায় বারবার মূর্ছা যাচ্ছিলেন রাফির বাবা-মা। প্রলাপ করে বলছিলেন, 'কেন বাবা তুই সাঁতার শিখতে গেলি? '
জানা গেছে বনানীর বেসরকারি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি অব বাংলাদেশ'র (এআইইউবি)'র তৃতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার আরিফ চৌধুরী রাফি। বাবা জালাল উদ্দিন চৌধরী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। পরিবারের একমাত্র ছেলে রাফি সাঁতার শেখার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে। সেখানে পুলের পরিচালক শাজাহান মিয়ার অধীনে প্রশিক্ষণ নিতেন তিনি। গতকাল পৌনে ১২টার দিকে সুইমিং পুলে ড্রাইভ দেন রাফি। এরপর তিনি অনেকক্ষণ ধরেও পানি থেকে উপরে না উঠায় সাদিক নামে এক বন্ধু সুইমিং পুলে নেমে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম যায়যায়দিনকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় শাহবাগ থানার পুলিশ। তারা জানতে পারেন সুইমিং করতে গিয়ে রাফি প্রায় ২০ ফুট ওপর থেকে ড্রাইভ দেন। যারা পেশাদার সাঁতারু তারা এত ওপর থেকে কিভাবে ড্রাইভ দিতে হয় তা জানলেও রাফি সে বিষয়ে অভিজ্ঞ ছিলেন না। তাই নিচে পানিতে পড়ে বুকে আঘাত পান রাফি। আর এই কারণেই পানিতে ডুবে জ্ঞান হারিয়ে ফেলেন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। শাহবাগের পুরাতন অফিসার কোয়ার্টার্সে পরিবারের সঙ্গে থাকতেন রাফি। একভাই এক বোনের মধ্যে রাফি ছিলেন বড়।
সুইমিং পুলের পরিচালক শাহজাহান মিয়া জানান, গত ১৯ মে শাহরিয়ার সুইমিং পুলে ভর্তি হন। এ পর্যন্ত তিনি ৭টি ক্লাস করেছেন। গতকাল পৌনে ১২টার দিকে রাফি এক মিটার ওপর থেকে পুলে ড্রাইভ করেন। ডাইভ করার পর বুকে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে। রাফি এখনো ভালোভাবে ড্রাইভ করা শিখে উঠতে পারেননি।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin