মঙ্গলবার, জুন, ১৮, ২০১৩: আষাড় ০৪, ১৪২০ বঙ্গাব্দ: ৮ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
রাজধানীতে ছাত্রী
নিপীড়নের দায়ে
শিক্ষক আটকস্কুলছাত্রী নিপীড়নের অভিযোগযাযাদি রিপোর্ট ![]() সোমবার রাজধানীর সেন্ট্রাল গার্লস হাইস্কুলের একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের অভিযোগ ওঠার পর তার বিচারের দাবিতে অভিভাবক ও শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। পরে পুলিশ গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় (ইনসেটে) -যাযাদিরাজধানীর সেন্ট্রাল গার্লস স্কুলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। নিপীড়িত ছাত্রীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুর ২টার দিকে সূত্রাপুর থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।থানার দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) হেকমত আলী বলেন, সেন্ট্রাল স্কুলের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে ওই স্কুলের শিক্ষক বাসুদেব বিভিন্ন সময় উত্ত্যক্ত করে আসছিলেন। সম্প্রতি, পরীক্ষার সময়ও ছাত্রীটিকে নানাভাবে উত্ত্যক্ত করলেও পরীক্ষার সমস্যা হতে পারে ভেবে কাউকে জানায়নি ছাত্রীটি। তিনি জানান, পরীক্ষা শেষ হওয়ার পরেও ওই শিক্ষকের হাত থেকে রেহাই না পাওয়ায় ছাত্রীটি স্কুলে সম্প্রতি লিখিত অভিযোগ করে। এতে বাসুদেবের পক্ষ নিয়ে স্কুলের কয়েকজন শিক্ষক ওই ছাত্রীকে উল্টো শাসিয়ে দেন এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকিও দেন। এতে বাসুদেবের সাহস আরো বেড়ে যায়। অবশেষে নিরুপায় হয়ে ছাত্রীটি সোমবার তার স্কুলে ও সূত্রাপুর থানায় লিখিত অভিযোগ করে। পরে সূত্রাপর থানার পুলিশ স্কুল থেকে বাসুদেবকে আটক করে থানায় নিয়ে যায়। এ দিকে, বাসুদেবকে রক্ষা করতে শিক্ষকদের একটি মহল তৎপরতা শুরু করেছেন এবং তাকে ছাড়িয়ে নিতে দেন-দরবার করছেন বলেও সূত্র জানিয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |