রোববার, মে, ২৬, ২০১৩: জ্যৈষ্ঠ ১২, ১৪২০ বঙ্গাব্দ: ১৫ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
ফের অভিনয়ে মৌটুসীবিনোদন রিপোর্ট ![]() মা হওয়ার কারণে ছোট পর্দার অভিনেত্রী মৌটুসী বিশ্বাস গত দেড় বছর অভিনয় থেকে দূরে ছিলেন। তার শিশুসন্তান আরিয়ার বয়স সম্প্রতি এক বছর পূর্ণ হয়েছে। তাই আবারো নাটকে নিয়মিত হয়েছেন মৌটুসী। একসঙ্গে তিনি তিনটি ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন বলে জানিয়েছেন। আলী ফিদা একরাম তোজোর প্রচার চলতি 'অঘটনঘটন পটিয়সী' (এনটিভি) ধারাবাহিকে মৌটুসী ব্যতিক্রমধর্মী একটি চরিত্রে অভিনয় করছেন। অন্যদিকে, এরই মধ্যে তিনি আলভী আহমেদের 'টিট ফর ট্যাট' ধারাবাহিক নাটকের শুটিং শুরু করেছেন। নাটকটি খুব শিগগিরই প্রচারে আসবে। এছাড়া আগামীকাল থেকে এনটিভিতে শিহাব শাহীন পরিচালিত তার 'ভালোবাসার চতুষ্কোণ' ধারাবাহিকটির প্রচার শুরু হবে। মৌটুসী বলেন, 'সবসময়ই আমি বেছে বেছে কাজ করি। নতুন ধারাবাহিকগুলোয়ও আমার অভিনীত চরিত্রগুলো একেবারেই ভিন্নরকম। আশা করি, প্রতিটি নাটক দর্শকের ভালো লাগবে।' মৌটুসী অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র 'ছয় নয়' (৬৯ পাতলা খান লেনের পরিবর্তিত নাম) মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে ছবিটি নিয়ে কোনোরকম আগ্রহ নেই মৌটুসীর। মৌটুসী বলেন, 'ছয় নয় ছবিতে কাজ করা ছিল আমার জন্য একটি ভুল সিদ্ধান্ত। ছবিটিতে কাজ করতে গিয়ে নানারকম বিড়ম্বনায় পড়তে হয়েছে। তাই এই ছবির মুক্তি নিয়ে আমার কোনো আগ্রহ নেই।' উলেখ্য, মৌটুসী সর্বপ্রথম মোস্তফা সরয়ার ফারুকীর 'একান্নবর্তী' ধারাবাহিক নাটকে অভিনয় করেন। এরপর তিনি বেশকিছু ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। 'ব্যাচেলর'র মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটেছিল। আগামীতেও মানসম্মত চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে বলে তিনি জানিয়েছেন। ( লেখাটি পড়া হয়েছে ১২৭ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি
সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |