মতামত :
¦
¦
বিএনপির ডাকে কাল সারাদিন হরতালযাযাদি রিপোর্ট তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি, সরকারের পদত্যাগ ও সভা-সমাবেশের নিষেধাজ্ঞার প্রতিবাদে আগামীকাল রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এ ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট

মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন জসিম, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।
শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রী আন্দোলন আন্দোলন খেলা শুরু করেছেন। তারা তা এতদিন প্রত্যক্ষ করেছেন। কিন্তু আর নয়। আলোচনার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের সমাধান না হলে রাজপথেই হবে এর সমাধান। তিনি বলেন, সাবেক উপদেষ্টাদের সম্পর্কে প্রধানমন্ত্রী অনেক কড়া কড়া কথা বলেছেন। তার কথা বলার ভঙ্গি ছিল অনেকটা উপহাসের মতো। ২০০৭ সালে আকবর আলি খানের নেতৃত্ব যখন চারজন উপদেষ্টা পদত্যাগ করেছিলেন তখন শেখ হাসিনা তাদের সাধুবাদ জানিয়েছিলেন।
দুদু বলেন, সেই সময় শেখ হাসিনা উপদেষ্টাদের নিজের হাতে রান্না করে খাওয়ানোর ইচ্ছা পোষণ করেছিলেন। তাদের দেশপ্রেমিক বলে আখ্যা দিয়েছিলেন। এত দিন পর তিনি কেন তাদের দূরে সরিয়ে দিচ্ছেন?
তারেক রহমান দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিমের এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাকে নিয়ে নাসিম সাহেবের মন্তব্য খুবই নির্মম। দায়িত্বশীলতার জায়গা থেকে তার এ ধরনের দায়িত্বহীন বক্তব্য আশা করা যায় না।
তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ সরকার প্রমাণ করতে পারেনি দাবি করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, তাদের পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে তাকালে ভালো হয়। তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, তা সামলাতে হবে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin