পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
মূলধন ঘাটতি পূরণে বাজেটে সহায়তা চেয়েছে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকযাযাদি রিপোর্ট মূলধন ঘাটতি পূরণে বাজেটে অর্থ সহায়তা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলো। এ বিষয়ে সোমবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অমলেন্দু মুখার্জির সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, যেসব ব্যাংক অর্থ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে সেগুলো হলো- রাষ্ট্রায়ত্ত জনতা, রূপালী, অগ্রণী ও সোনালী ব্যাংক লিমিটেড এবং বিশেষায়িত বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও বেসিক ব্যাংক লিমিটেড। এছাড়া তফসিল বহির্ভূত ব্যাংকগুলোর মধ্যে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডও বাজেটে সহায়তা চেয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এসএম আমিনুর রহমান, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্ত, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদসহ সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে অমলেন্দু মুখার্জি যায়যায়দিনকে বলেন, সরকারের কয়েকটি ব্যাংক মূলধন ঘাটতি পূরণে বাজেট থেকে বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে। এ নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। তিনি বলেন, 'আমরা ব্যাংকারদের সব কথা শুনেছি। তবে অর্থ বরাদ্দের বিষয়টির ব্যাপারে সংসদের বাজেট অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।'
জানা গেছে, সরকার রাষ্ট্রায়ত্ত ও বিশেষায়িত ব্যাংকগুলোকে চাঙ্গা করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এর ধারাবাহিকতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপকদের নিয়ে কয়েক দফায় আলোচনা করেন। এ সময় তারা মূলধন ঘাটতি পূরণে বাজেটে সহায়তা চান। অর্থমন্ত্রী ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে বলেন। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকগুলো বাজেটে সহায়তা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে।
এ ব্যাপারে রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম ফরিদ উদ্দিন যায়যায়দিনকে বলেন, 'রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে বাজেটে বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ সহায়তা চেয়েছি। অর্থ মন্ত্রণালয় এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। আশা করছি, সরকার ব্যাংকগুলোকে সহায়তার জন্য বাজেটে বিশেষ সুবিধা রাখবে।'
জানা গেছে, বিপুল পরিমাণ মূলধন ও প্রভিশন (বিশেষ তহবিল) ঘাটতি নিয়ে চলছে রাষ্ট্রের ৯টি ব্যাংক। এর মধ্যে ৮টি ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ ৭ হাজার ১৪৯ কোটি ৫৬ লাখ টাকা। ৫টি ব্যাংকের বিশেষ তহবিল ঘাটতির পরিমাণ ২ হাজার ১২০ কোটি ৩৪ লাখ টাকা।
বর্তমানে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের মূলধন ঘাটতি ৩৭৮ কোটি ৬৮ লাখ টাকা, বিশেষ তহবিল ঘাটতি ১ হাজার ১৭ কোটি ৭৭ লাখ টাকা। রূপালী ব্যাংকের মূলধন ঘাটতি ৭৩ কোটি ৭৪ লাখ টাকা। এই ব্যাংকের বিশেষ তহবিলে ঘাটতি নেই। বিশেষায়িত ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মূলধন ঘাটতি ৪ হাজার ৫১৮ কোটি ৩৬ লাখ টাকা। বিশেষ তহবিল ঘাটতি ৯৮৫ কোটি টাকা। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মূলধন ঘাটতি ৫১৮ কোটি ৬১ লাখ টাকা। তবে বিশেষ তহবিলে ঘাটতি নেই।
 
( লেখাটি পড়া হয়েছে ৩৮ বার )
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin