পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
সাভার ভবনধসে ক্ষতিগ্রস্তদের পঞ্চম পর্যায়ে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রীবাসস প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তার কার্যালয়ে সাভারে ভবনধসে নিহতদের পরিবারের মাঝে ৫ম পর্যায়ের আর্থিক অনুদানের চেক প্রদান করেন -ফোকাস বাংলাসাভারের রানা প্লাজাধসের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পঞ্চম পর্যায়ে নিহত ১৩৩ গার্মেন্ট শ্রমিকের পরিবার ও গুরুতর আহত ১৮ জন আর্থিক সহায়তা পেয়েছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার তার তেজগাঁও কার্যালয়ে এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের সহায়তার সেভিং সার্টিফিকেট দেন।
আহতদের অবস্থানুযায়ী প্রত্যেককে ১৫ থেকে ১০ লাখ টাকার সেভিং সার্টিফিকেট এবং একই পরিমাণ সহায়তা সার্টিফিকেট নিহতদের পরিবারের সদস্যদের দেয়া হয়।
এর আগে ৪৫২ আহত গার্মেন্ট শ্রমিক ও নিহতদের পরিবার প্রধানমন্ত্রীর কাছ থেকে আর্থিক সহায়তা পেয়েছেন।
এদিকে গতকাল আরো অনেক সংস্থা ও ব্যক্তি সাভারের ঘটনায় হতাহতদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে আর্থিক সহায়তার চেক প্রদান করেছেন।
সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, রেলমন্ত্রী মুজিবুল হক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবগণ তাদের একদিনের বেতন এই তহবিলে প্রদান করেন।
দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ও লিন্ডা বাংলাদেশ লিমিটেডের অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কল্যাণ ও ত্রাণ তহবিলে চেক হস্তান্তর করেন।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin