সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
পাকিস্তানে শীর্ষ পিটিআই নেত্রী খুনপ্রতিপক্ষ এমকিউএমকে দুষলেন ইমরান খান : করাচিতে আবার ভোট গ্রহণযাযাদি ডেস্ক ![]() জাহরা সাহিদ হুসাইনপাকিস্তানে ইমরান খানের দল পিটিআইর সিনিয়র নেত্রী জাহরা সাহিদ হুসাইন (৬০) খুন হয়েছেন। শনিবার করাচিতে নিজ বাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। করাচির এনএ ২৫০ আসনে স্থগিত হওয়া আসনে নির্বাচনের আগে দলের সিন্ধু প্রদেশের সহ-সভাপতির এই হত্যাকা-ের পেছনে প্রতিপক্ষ এমকিউএমের হাত রয়েছে বলে দাবি করেন ইমরান খান। পিটিআই নেতা ইমরান তার টুইটার বার্তায় লিখেছেন, এই হত্যাকা-ের জন্য মুত্তাহিদা কওমি মুভমেন্টের নেতা আলতাফ হুসেইন দায়ী। তবে এমকিউএম এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তথ্যসূত্র : বিবিসি, ডন, এক্সপ্রেস ট্রিবিউনস্থানীয় পিটিআই নেতা ফিরদৌস শামীম বলেন, বন্দরনগরী করাচিতে অভিজাত সেনা আবাসিক এলাকায় শনিবার রাতে পিটিআই সহ-সভাপতি জাহরা সাহিদ তার নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পুলিশ জানায়, শনিবার রাতে করাচি শহরের এই নেত্রীর বাড়ির সামনে তিন ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তার হাতব্যাগ ছিনতাইয়ের চেষ্টা চালায়। জাহরা সাহিদ হাতব্যাগটি তাদের দিয়ে দিলেও তারা তাকে গুলি করে পালিয়ে যায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, আপাতত এটা একটি ছিনতাইয়ের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে তদন্তে অনেক কিছুই বের হয়ে আসতে পারে। জাহরা সাহিদ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাকালীন একজন সদস্য এবং তিনি দলে সিনিয়র নেতা ছিলেন। শনিবার হত্যাকা-ের ঘটনার আগেও তিনি ১১ মে স্থগিত হওয়া এনএ ২৫০ আসনের নির্বাচনের জন্য পিটিআইর পক্ষে প্রচারণার কাজ করেছেন। তাই পর্যবেক্ষকদের ধারণা, ডাকাতির ঘটনা বলে চালানো হলেও এই হত্যাকা-ের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। এমনকি কোনো সংগঠন হামলার দায়দায়িত্বও স্বীকার করেনি। জাহরা হত্যাকা- পরিকল্পিত বলেই সন্দেহ করা হচ্ছে। আর বিষয়টি ধামাচাপা দিতেই ছিনতাইয়ের নাটক সাজানো হয়েছে বলে অনেকে মনে করছেন। এদিকে দলের সিনিয়র নেত্রীর খুনের ঘটনায় পিটিআই প্রধান ইমরান খান সরাসরি রাজনৈতিক প্রতিপক্ষ করাচিভিত্তিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট নেতা আলতাফ হুসেইনকে দায়ী করেছেন। জাহরা সাহিদের মৃত্যুর খবর শোনার পর এক টুইটার বার্তায় হাসপাতালে চিকিৎসাধীন ইমরান লিখেছেন, 'এই খুনের জন্য আমি এমকিউএম নেতা আলতাফ হুসেইনকে সরাসরি দায়ী করছি। কারণ তিনি গণমাধ্যমে প্রকাশ্যে পিটিআইয়ের নেতাকর্মীদের হুমকি দিয়েছিলেন।' এই ঘটনায় ব্রিটিশ সরকারকেও দোষারোপ করে ইমরান বলেন, 'আমি ব্রিটিশ সরকারকেও ঘটনার জন্য দায়ী করছি, কারণ ব্রিটেনের নাগরিক আলতাফ হুসেইনের প্রকাশ্য হুমকির পর আমি তাদের সতর্ক করেছিলাম।' জাহরা সাহিদের মৃত্যুতে শোক জানিয়ে ইমরান লিখেছেন, 'জাহরা সাহিদের এ হত্যাকা-ে দলের সব পর্যায়ে শোক ছড়িয়ে পড়েছে।' এমকিউএমের এ ধরনের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে এ সময় দেশব্যাপী প্রতিবাদ-বিক্ষোভ করার ঘোষণা দেন ইমরান খান। তবে ইমরান খানের এই অভিযোগ অস্বীকার করেছে এমকিউএম। ব্রিটেনপ্রবাসী নেতার বিরুদ্ধে আনা অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করে এমকিউএম নেতা ওয়াসি জালিল বলেছেন, 'এ ধরনের অভিযোগ অবিবেচনাপ্রসূত এবং ইমরান খান ভুল করে তা করেছেন।' ওয়াসি জানান, ইমরানের বিরুদ্ধে এরই মধ্যে মানহানির মামলা করা হয়েছে। তবে তারাও জাহরা সাহিদের হত্যাকা-ের নিন্দা জানান। এছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও পিটিআইর সিন্ধুর সহ-সভাপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। করাচিতে পুনরায় ভোট এদিকে রোববার পিটিআই সহ-সভাপতি খুনের ঘটনার পরও করাচিতে ওই আসনে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় নগরীর ৪৩টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়। গত ১১ মে সাধারণ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে জাতীয় পরিষদের এনএ ২৫০ নির্বাচনী এলাকায় পুনরায় ভোট গ্রহণের নির্দেশ দেয়া হয়। সেখানে মোট ভোটারের সংখ্যা ৮৬ হাজার। ভোটগ্রহণ উপলক্ষে নগরীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। সেনাসদস্য, পুলিশ ও আধা-সামরিক সদস্য মোতায়েন করা হয়। এর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান করাচির প্রভাবশালী রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্টের (এমকিউএম) বিরুদ্ধে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ আনেন। এই প্রেক্ষাপটে সেখানে পুনরায় ভোট হয়। তবে ভোট কারচুপির অভিযোগ নাকচ করে দিয়ে এনএ ২৫০ আসনের পুনর্নির্বাচন বর্জন করেছে এমকিউএম।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
বিদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |