বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
পুলিশি বাধা উপেক্ষা
করে সিপিবি-বাসদের
বিক্ষোভ সমাবেশযাযাদি রিপোর্ট ![]() সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ -যাযাদিঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।মঙ্গলবার বিকাল ৫টায় পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। প্রতিবাদে সেখানেই রাস্তায় বসে পড়েন নেতাকর্মীরা। সেখানে বিক্ষোভ সমাবেশে সিপিবি ও বাসদ নেতারা সরকারের এই 'অগণতান্ত্রিক' ও 'ফ্যাঁসিবাদী' সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, অন্যথায় সারাদেশে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লাভলু, সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ প্রমুখ। সভায় বক্তারা বলেন, 'দেশের মানুষ যখন অতি মুনাফালোভী গার্মেন্ট মালিক ও যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, মহাজোট সরকারের দুর্নীতি ও লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করছে তখন সরকার অত্যন্ত সুকৌশলে দেশের মানুষের দৃষ্টি অন্যত্র নেয়ার জন্য অঘোষিত জরুরি অবস্থা জারি করে সারাদেশে এক মাসের জন্য সব প্রকার মিছিল-সমাবেশ নিষিদ্ধ করেছে।' সমাবেশে নেতারা বলেন, দেশের জনগণ এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত মেনে নেবে না। অতীতের মতো আগামীতেও দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়ে সরকারের এই 'ফ্যাঁসিবাদী' সিদ্ধান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তোলার আহ্বান জানান তারা। নেতারা বলেন, 'দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে। অতীতে সিডর, আইলা, ঘূর্ণিঝড় হয়েছে কিন্তু সভা-সমাবেশ নিষিদ্ধ হয়নি। বরং সব জনগণকে ঐক্যবদ্ধ করতে সভা-সমাবেশের প্রয়োজন রয়েছে।' সমাবেশে নেতারা বলেন, 'যে সব চিহ্নিত অপশক্তি সন্ত্রাস করে সেই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না করে গণতান্ত্রিক রাজনৈতিক দলের অধিকার হরণ সরকারের ফ্যাঁসিবাদী চরিত্রের প্রকাশ।' তারা অবিলম্বে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |