মতামত :
¦
¦
রানার যাবজ্জীবন দ-ের সুপারিশএছাড়া রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং ৫ পোশাক কারখানার মালিকের বিরুদ্ধে দ-বিধির ৩০৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তির প্রস্তাবযাযাদি রিপোর্ট সাভারে ধসে পড়া ভবনের মালিক সোহেল রানা এবং ওই ভবনে থাকা ৫ পোশাক কারখানার নির্বাহীদের যাবজ্জীবন সাজার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি।
এছাড়া রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে ওই ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদনে।
ভবন মালিক সোহেল রানা এবং ওই ভবনের ৫ পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে দ-বিধির ৩০৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ যাবজ্জীবন বা ১০ বছরের কারাদ-, অর্থদ- অথবা উভয় দ-ের সুপারিশ করা হবে বলে জানিয়েছেন
কমিটির প্রধান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইন উদ্দিন খন্দকার। বুধবার সচিবের কাছে ৪০০ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেন তিনি।
পরে তিনি সাংবাদিকদের জানান, রানা প্লাজা ধসের ৫টি কারণ তারা চিহ্নিত করেছেন। এর ভিত্তিতে প্রতিবেদনে ৭টি পর্যবেক্ষণ এবং ১২টি সুপারিশ করা হয়েছে, যার মধ্যে ৩টি বিষয়ে আশু পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে মনে করে কমিটি।
তিনি জানান, ভবন মালিক সোহেল রানা এবং ওই ভবনের ৫ পোশাক কারখানা মালিকের বিরুদ্ধে দ-বিধির ৩০৪ ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ যাবজ্জীবন বা ১০ বছরের কারাদ-, অর্থদ- অথবা উভয় দ-ের সুপারিশ করা হয়েছে।
প্রকৌশলীসহ অন্যদের বিরুদ্ধেও একই সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
রানা প্লাজার জমি বাজেয়াপ্ত করে তার অর্থ থেকে পঙ্গু-ক্ষতিগ্রস্ত যারা আছেন এবং যারা মারা গেছেন, তাদের পরিবারকে সহায়তা দেয়ার সুপারিশ করা হয়েছে।
পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ রানা প্লাজার ৫৬ শতাংশ জমিতে নতুন একটি বহুতল বিপণি বিতান নির্মাণ করে সেখানে নিহত ব্যক্তিদের পরিবারকে দোকান বরাদ্দ দেয়ার প্রস্তাব করছে বলে এর আগে গণমাধ্যমে খবর এসেছে।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে শ্রম মন্ত্রণালয়ের অধীনে শুধু পোশাক কারখানার জন্য একটি অধিদপ্তর করারও সুপারিশ করেছে কমিটি। এই অধিদপ্তর থেকে বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে সব কারখানাকে সনদ দেয়ার ব্যবস্থা হবে। এই সনদ প্রত্যেক গার্মেন্টে টাঙানো থাকবে। এটি দেখে শ্রমিকরা নির্ভয়ে কাজ করতে পারবে।
গত ২৪ এপ্রিল সাভারের ৯ তলা ভবন রানা প্লাজা ধসে পড়ে, যার বিভিন্ন তলায় ৫টি পোশাক কারখানা ছিল।
গত ১৩ মে ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান শেষ করার পর সরকারের পক্ষ থেকে জানানো হয়, ভবনধসে মোট ১ হাজার ১৩০ জনের মৃত্যু হয়েছে।
ভবনধসের পরপরই গত ২৪ এপ্রিল মাইন উদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্যের এই কমিটি করা হয়। পরে আরো একজনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin