মতামত :
¦
¦
বিএনপির ৫৩ নেতাকর্মীকে ফের গ্রেপ্তারগাজীপুর প্রতিনিধি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তির পর বিএনপির ৫৩ জন নেতাকর্মীকে আবার গ্রেপ্তার করা হয়েছে। জামিনে মুক্তির পর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ থেকে বিএনপির ৩৫ জন নেতাকর্মীকে ও ঢাকা কেন্দ্রীয় কারাগার-২ থেকে ১৮ নেতাকর্মীকে শনিবার দুপুরে আবার গ্রেপ্তার করা হয়। কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শুক্রবার বিএনপির নেতাকর্মীদের জামিনের কাগজ ঢাকা থেকে কাশিমপুরের কারাগারে পেঁৗছায়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে বেলা দুইটার দিকে
নেতাকর্মীদের জামিন দেয়া হয়। পরে কারাফটক থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন_ আবু তাহের, বিল্লাল হোসেন, মো. বশিরুল, মেহেদী হাসান, মো. শাহজাহান, তোজাম্মেল হক, মো. কাশেম মজুমদার, আশরাফুল ইসলাম, মুজিবুর রহমান, আবদুল কাদির জিলানী, আজগর আলী, মো. এশাখুল, মো. নাসির উদ্দিন, ইমরুল কায়েস, জিয়াউল হক, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, জুলফিকার আলী ভূঁইয়া, আসাদুজ্জামান, আনোয়ার হোসেন, জুয়েল, ওমর ফারুক প্রমুখ।
গত মার্চ মাসে বিএনপির মহাসমাবেশের দিন ভাংচুর, বোমা বিস্ফোরণ ও অগি্নসংযোগের অভিযোগে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১৫৬ নেতাকর্মীর সঙ্গে তারাও গ্রেপ্তার হন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। গত ১ এপ্রিল এই ৫৩ নেতাকর্মীকে কাশিমপুর কারাগারে নেয়া হয়। কাশিমপুরের ঢাকা কেন্দ্রীয় কারাগার-১-এর কারাধ্যক্ষ মো. নেছার আলম ও কারাগার-২-এর কারাধ্যক্ষ সুভাষ চন্দ্র ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin