পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
ছোটপর্দাই এখন পপির ভরসাবিনোদন রিপোর্ট তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপির এখন একমাত্র ভরসা ছোটপর্দা। কারণ তার হাতে খুব একটা ছবি নেই। সর্বশেষ মাস তিনেক আগে তিনি জাকির খানের 'চার অক্ষরের ভালোবাসা' ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এছাড়া তার অধিকাংশ ছবির কাজ ঝুলে গেছে। তাই পপি নিজেই চলচ্চিত্র থেকে কিছুটা দূরে থাকতে চেষ্টা করছেন। এদিকে চলচ্চিত্রের কাজ না থাকায় পপি ছোটপর্দার নাটক-টেলিছবিতে প্রায়ই অভিনয় করছেন। ঈদের মৌসুম শুরু হয়েছে। তাই আগামী দু'মাসে পপির বেশ ক'টি নাটক-টেলিছবিতে অভিনয়ের কথা রয়েছে। ইতোমধ্যেই তিনি একটি নাটকের শুটিং সম্পন্নও করে ফেলেছেন। ফারুক হোসেনের রচনা ও হিমেল আশরাফ পরিচালিত এ নাটকের শিরোনাম 'আমি ভালোবাসিনি'। এতে পপির বিপরীতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এই প্রথমবার তারা দু'জনে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। জনপ্রিয় নাট্যাভিনেত্রী রিচি সোলায়মানের নিজস্ব প্রযোজনা সংস্থা 'নীলাঞ্জনা' থেকে আগামী ঈদে বাংলাভিশনে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মিত হয়েছে।
এ প্রসঙ্গে পপি বলেন, 'এবারের ঈদ উপলক্ষে অনেক নাটক-টেলিছবির প্রস্তাব পাচ্ছি। সেখান থেকে বেছে বেছে কয়েকটিতে অভিনয় করব। 'আমি ভালোবাসিনি' নাটকটির গল্প খুবই চমৎকার। চঞ্চল চৌধুরীর সঙ্গে এটি আমার প্রথম কাজ। তিনি অত্যন্ত গুণী এবং ভীষণ কো-অপারেটিভ একজন শিল্পী। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।'
এদিকে পপি অভিনীত অন্যান্য চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য সাদ্দাম হোসেনের 'বিয়ে হলো বাসর হলো না', সালমান হায়দারের 'দেহ' এবং মিঠুর 'মন খুঁজে বন্ধন'। এর মধ্যে 'বিয়ে হলো বাসর হলো না' ছবির বেশকিছু অংশের শুটিং সম্পন্ন হয়েছে। 'দেহ' ও 'মন খুঁজে বন্ধন'-এর শুটিং দীর্ঘদিন ধরে আটকে আছে। পপি অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে, 'পৌষ মাসের পিরিত' ও 'জীবন যন্ত্রণা'। ১৯৯৭ সালে 'কুলি' ছবির মাধ্যমে পপির রুপালি পর্দায় অভিষেক ঘটে। এরপর তিনি শতাধিক জনপ্রিয় ছবি দর্শকদের উপহার দিয়েছেন।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin