রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
জঙ্গিবাদে বিশ্বাসীরা
ইতিহাসেরও
শত্রু : তথ্যমন্ত্রীযাযাদি রিপোর্ট তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, 'যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, তারা কেবল ধর্মের নয়, ইতিহাসেরও শত্রু। তাই দেশের প্রজন্মকে সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে। এক্ষেত্রে জাদুঘরের কোনো বিকল্প নেই।'শনিবার সকালে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের ইতিহাস এবং ঐতিহ্যকে ভালোভাবে ধারণ করে জঙ্গিগোষ্ঠীকে কবর দেয়ারও আহ্বান জানান তিনি। নতুন প্রজন্মকে দেশের অতীত ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে জানার আহ্বান জানিয়ে ইনু বলেন, যে জাতি ইতিহাসের কথা জানে, সে জাতি নতুন ইতিহাস সৃষ্টি করতে পারে। বাঙালি ইতিহাস, সমৃদ্ধি, অতীতের বীরত্বগাঁথা সম্পর্কে জানতে চাইলে জাদুঘরে আসতে হবে। বক্তব্য শেষে হাসানুল হক ইনু পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন। র্যালিটি জাতীয় জাদুঘর থেকে শুরু হয়ে দোয়েল চত্বর ও রেলভবন ঘুরে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এ ছাড়াও আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষে দিনব্যাপী সেমিনার, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জাতীয় জাদুঘরে।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |