পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
সিরিয়া বিষয়ে একক সিদ্ধান্ত নেবে না আমেরিকা : আসাদকে জাহাজবিধ্বংসী অস্ত্র রাশিয়ারসিরিয়া সমস্যা সমাধানে রাশিয়ায় বান কি মুনযাযাদি ডেস্ক সিরিয়া সঙ্কট সমাধানে বিশ্বশক্তিগুলোকে নিয়ে একটি শান্তি সম্মেলন আয়োজনের উদ্দেশে শুক্রবার রাশিয়ায় গেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। রাশিয়া সফররত মুন আসাদের মিত্র পুতিনের সঙ্গে সাক্ষাৎ করে ওই শান্তি সম্মেলনে যোগ দেয়ার জন্য দামেস্ককে রাজি করানোর চেষ্টা করছেন। বৃহস্পতিবার আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়া ইস্যুতে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে বৈঠক শেষে জানান, সিরিয়া সমস্যা সমাধানে আমেরিকা একা কোনো পদক্ষেপ নেবে না। তবে সিরিয়ার বিরুদ্ধে কূটনৈতিক ও সামরিক উভয় পদক্ষেপই বিবেচনায় রেখেছেন বলেও জানিয়েছেন ওবামা। এদিকে, শুক্রবার আমেরিকার একটি পত্রিকা অভিযোগ করেছে, রাশিয়া আসাদ সরকারকে জাহাজবিধ্বংসী আধুনিক অস্ত্র সরবরাহ করছে। তবে রাশিয়া বলেছে, তারা আগের চুক্তি মোতাবেক এসব অস্ত্র দিচ্ছে। তথ্যসূত্র : বিবিসি, আল-জাজিরা, রয়টার্স, নিউইয়র্ক টাইমস
জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়া সঙ্কট সমাধানে বিবদমান দুই পক্ষকে নিয়ে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ায় রয়েছেন। সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাশিয়াকে এ ব্যাপারে রাজি করানোর ব্যাপারে এবং এই ইস্যুতে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা আলোচনা করবেন তিনি। শুক্রবার রাশিয়ার সোসিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক বৈঠকে মিলিত হন মুন। এরপর সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'আমাদের গুরুত্ব হারানো চলবে না।' এ সময় তিনি আমেরিকা-রাশিয়ার যৌথ উদ্যোগে সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের একটি আলোচনার আয়োজনের গুরুত্ব নিয়ে কথা বলেন। সম্ভাব্য এই শান্তি সম্মেলনটি জেনেভায় হতে পারে। তবে জাতিসংঘ মহাসচিব বৈঠকের জন্য এখনো কোনো নির্ধারিত তারিখ জানাননি।
সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ বলেন, 'যত দ্রুত সম্ভব সিরিয়ার সব পক্ষের অংশগ্রহণে এবং কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ ছাড়া একটি মুক্ত আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধান সম্ভব।'
এদিকে, শুক্রবার আমেরিকার একটি প্রভাবশালী পত্রিকা অভিযোগ করেছে, আসাদের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সিরিয়াকে জাহাজবিধ্বংসী আধুনিক মিসাইল সরবরাহ করছে। তারা বলেছে, সিরিয়ায় সম্ভাব্য সামরিক আক্রমণ হলে পাল্টা আক্রমণে এসব অস্ত্র ব্যবহার করা হতে পারে। রিপোর্টে বলা হয়েছে, সম্প্রতি ইয়াখন্ট মিসাইলের একটি চালান সিরিয়ায় পেঁৗছেছে। ২২ ফুট লম্বা এই মিসাইলগুলোর পাল্লা ২৯০ কিলোমিটার এবং এরা ভারী বিস্ফোরক বা শক্ত আবরণভেদী ওয়ারহেড বহনে সক্ষম। নাম প্রকাশে অনিচ্ছুক দুই আমেরিকান কর্মকর্তা জানান, সর্বশেষ চালানের মিসাইলগুলো আরো নিখুঁত এবং জাহাজের নিরাপত্তা ভেঙে দিতে পারে। তবে অস্ত্র চালানটির বিষয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ জানান, আন্তর্জাতিক ও দেশের আইন মেনেই পূর্বের চুক্তি অনুযায়ী রাশিয়া সিরিয়াকে অস্ত্র সরবরাহ করছে। সিরিয়াকে এন্টি এয়ারক্রাফট মিসাইল দেয়া প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা এন্টি এয়ারক্রাফট মিসাইল দিচ্ছি এবং এটা এই অঞ্চলে শক্তির ভারসাম্যে কোনো বিঘ্ন ঘটাচ্ছে না বা বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে বাড়তি সুবিধা দিচ্ছে না। এটা শুধুই বিমান হামলা থেকে আত্মরক্ষার জন্য।' তিনি অভিযোগ করেন, 'মিডিয়া বিষয়টিকে নিয়ে অযথাই বাড়াবাড়ি করছে।'
এদিকে, বৃহস্পতিবার আমেরিকা সফররত তুরস্কের প্রধানমন্ত্রী তাইয়্যেপ এরদোগানের সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকে মিলিত হন আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সিরিয়া ইস্যুতে আমেরিকা একা কিছইু করবে না। এটা সবারই সমস্যা।' সিরিয়া সমস্যা সমাধানে আমেরিকা ও রাশিয়ার উদ্যোগে একটি শান্তি সম্মেলন করা যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তবে সিরিয়া সমস্যায় আমেরিকার আরো গভীরভাবে জড়িয়ে পড়ার বিষয়ে কোনো ইঙ্গিত দেননি ওবামা। প্রথম থেকেই বিভিন্ন যুক্তিতে সিরিয়া সঙ্কটে আমেরিকার সরাসরি জড়িয়ে পড়ার কথা এড়িয়ে যান তিনি। তবে সিরিয়া সঙ্কট সমাধানে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই দুই নেতা। সংবাদ সম্মেলনে ওবামা বলেন, 'আমাদের যা করতে হবে, তা হলো- ধারাবাহিকভাবে আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা। সমস্যা সমাধানে সিরিয়ার সরকার ও বিরোধীদের আলোচনার টেবিলে বসানো।' সিরিয়া সঙ্কট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টার পাশপাশি আমেরিকা সামরিক প্রচেষ্টার চিন্তাও করছে বলে জানান ওবামা।
 

Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4

Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4

Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4

Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15