বৃহস্পতিবার, জুন, ২০, ২০১৩: আষাড় ০৬, ১৪২০ বঙ্গাব্দ: ১০ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
বিদায়বেলায়ও দুদককে
'দন্তহীন বাঘ' বললেন
গোলাম রহমানযাযাদি রিপোর্ট ![]() দুর্নীতি দমন কমিশনকে (দুদক) ফের 'টুথলেস' বা দন্তহীন বাঘ বললেন প্রতিষ্ঠানটির বিদায়ী চেয়ারম্যান গোলাম রহমান। বুধবার দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাতে তিনি এ খেদোক্তি করেন।২০০৯ সালে দুদকে যোগদানের পর ১৪ অক্টোবর সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, দুদক এখন একটি দন্তহীন ব্যাঘ্র। তার নখগুলোকে কেটে দেয়ার মাধ্যমে ক্ষমতাহীন করার প্রক্রিয়া চলছে। চার বছর পর বিদায়ের মুহূর্তে আবার একই সুরে কথা বললেন তিনি। দুদক চেয়ারম্যান বলেন, দুদকের বিশাল কর্মকা-। সারাদেশে ২২টি সমন্বিত কার্যালয়। ৬টি বিভাগীয় অফিস। কথা হচ্ছে এর রেজাল্ট কি? রেজাল্ট কিছুই না। দুদক কি তাহলে টুথলেস টাইগার না? দুদক টুথলেস টাইগারই হবে। যদি আইনের সংশোধন করে একে শক্তিশালী না করা হয়। তিনি আরো বলেন, আমি মাঝে মাঝে বলি, বাঘে ধরলে ১৮ ঘা, পুলিশ ধরলে ২১ ঘা আর দুদক ধরলে ৩১ ঘা। শুধু ঘা-টাই আছে আর কিছু নেই। গোলাম রহমান বলেন, বর্তমান বিচার ব্যবস্থা ও একাধিক আইনি জটিলতায় দুদক কার্যকর ভূমিকা পালন করতে পারছে না। দেশ থেকে দুর্নীতি দূর করতে হলে আইনের সংস্কার ও দুদককে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন দুদকের প্রধান এ নির্বাহী। 'আমি সফল নই' দুদকে চার বছর পার হওয়ার পর চেয়ারম্যান হিসেবে নিজেকে সফল নয় বলে মনে করেন দুদক চেয়ারম্যান গোলাম রহমান। 'চার বছরে আপনি কি সফল?' এমন প্রশ্নের জবাবে গোলাম রহমান বলেন, 'না! আমি সফল নই। তবে কিছু কিছু ক্ষেত্রে সফলতা রয়েছে, সেগুলো বিবেচনা করবে জনগণ। যদি দুর্নীতির দায়ে দ্রুত বিচার করে অপরাধীদের শাস্তি দিতে পারতাম, তাহলে নিজেকে সফল মনে করতাম। চার বছরে নিজেকে হতাশ মনে হয়েছে। তবে এ বিষয়টি আমার হাতে নেই। আইনের সীমাবদ্ধতার জন্য কিছুই করা যায় না।' কারণ 'সন্দেহ' গোলাম রহমান মনে করেন, 'সন্দেহের বশে' সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদ্মা সেতু প্রকল্পে আসামি করতে বলেছিল বিশ্বব্যাংক। দুদকের মামলায় সাবেক যোগাযোগমন্ত্রীকে আসামি করতে বিশ্বব্যাংকের মত প্রসঙ্গে তিনি বলেন, 'ওরা (বিশ্বব্যাংক) একজন ভদ্রলোককে এফআইআরে আসামি করতে বলেছিল। আসামি করা হয়নি। উনি একটি মন্ত্রণালয়ের প্রধান, এ কারণে তার সম্মতি ছাড়া কিছুই হয়নি- এমন সন্দেহে আসামি করতে বলেছে।" দুদক বিষয়টি আইনিভাবে দেখেছে উল্লেখ করে তিনি বলেন, তাকে আসামি করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। তাই তাকে আসামি করা হয়নি। তদন্তে যার নাম আসবে তাকে আসামি করা হবে। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান সম্পর্কে তিনি বলেন, বিশ্বব্যাংক ড. মসিউরকে নিয়ে অনেক হইচই করেছে। তার বিরুদ্ধে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ করেছিল। তাকে সরিয়ে দিতেও পরামর্শ দিয়েছে। তারাও মসিউরকে দুদকে এনে জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু ফাইনাল রিপোর্টে তার নামগন্ধও নেই। এ পর্যন্ত ৩২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কেউই মসিউরের সংশ্লিষ্টতার কথা বলেনি। অথচ তারা বিশেষ এ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ এনেছিল। গোলাম রহমান ২৩ জুন দুদক চেয়ারম্যানের পদ থেকে অবসর নেবেন। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করছেন তিনি। এ ধারাবাহিকতায় বুধবার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। গত মঙ্গলবার গোলাম রহমান রাষ্ট্রপতি আবুল হামিদ অ্যাডভোকেটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দুদক সূত্র জানায়, আগামী ২২ জুন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন গোলাম রহমান। জানা গেছে, মঙ্গলবার সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেন দুদকের বিদায়ী চেয়ারম্যান। এর আগে গত রোববার দুপুর ২টায় আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সাক্ষাৎ করেন তিনি। দুদক জানায়, চার বছরের মেয়াদ শেষে গোলাম রহমান সংস্থার চেয়ারম্যানের পদ থেকে বিদায় নেবেন আগামী ২৩ জুন। তিনি এ পদে যোগ দিয়েছিলেন ২০০৯ সালের ২৪ জুন। দুদক চেয়ারম্যান ২০০৯ সালে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে ওই বছরের ২ মে থেকে তাকে দুদক চেয়ারম্যানের পদে যোগদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি আদেশ জারি করা হয়েছিল। এরপর এনার্জি রেগুলেটরি কমিশন থেকে বিদায়কালের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি দুদক চেয়ারম্যান হিসেবে যোগ দেন ২০০৯ সালের ২৪ জুন। পরে দুদক চেয়ারম্যান তার যোগদানের তারিখ ২ মে নাকি ২৪ জুন থেকে গণনা হবে_ এ বিষয়ে স্পষ্টিকরণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি লেখেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, তৎকালীন সংস্থাপন মন্ত্রণালয়ের (বর্তমানে জনপ্রশাসন) এক আদেশে চেয়ারম্যানের যোগদানের গণনা ২৪ জুন থেকে হবে বলে উল্লেখ করা হয়। রায় ৮ জুলাই এদিকে নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদ শেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের পদে গোলাম রহমানের বহাল থাকা প্রশ্নে রুলের ওপর শুনানি গ্রহণ শেষ হয়েছে। আগামী ৮ জুলাই এ বিষয়ে রায় দেবেন আদালত। বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের এ তারিখ ধার্য করেন। মেয়াদ শেষে দুদক চেয়ারম্যানের পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী মির্জা আল মাহমুদ ৯ জুন রিট আবেদনটি করেন। শুনানি নিয়ে ১১ জুন হাইকোর্ট রুল জারি করেন। রুলের ওপর শুনানি শেষে আজ আদালত রায়ের এই তারিখ ধার্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এম বদরুদ্দোজা এবং দুদকের পক্ষে আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |