শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
আজীবন সম্মাননা পেলেন আব্বাসীবিনোদন রিপোর্ট ![]() জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই আয়োজিত ৮ম নজরুল মেলায় আজীবন সম্মাননা পাচ্ছেন সঙ্গীতজ্ঞ মোস্তফা জামান আব্বাসী। অন্যদিকে কিংবদন্তি নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমকে এবারের মেলা উৎসর্গ করা হয়েছে।আগামীকাল তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনের খোলা চত্বরে বেলা ১১টা ০৫ মিনিটে এক ঝাঁক পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। নজরুলমেলা উপলক্ষে গতকাল চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোস্তফা জামান আব্বাসী, আসমা আব্বাসী প্রমুখ। আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে মোস্তফা জামান আব্বাসী বলেন, নজরুলকে নিয়ে আমি বেশ কিছু গ্রন্থ লিখেছি। এগুলোর মধ্যে রয়েছে- চার'শ পৃষ্ঠার উপন্যাস 'পড়িবো একাকী', ইংরেজি উপন্যাস 'ম্যান এন্ড পয়েট', বাংলা ও ইংরেজিতে নজরুল এবং আব্বাস উদ্দিন স্মৃতিময় অ্যালবাম 'সাগা অফ টাইম'। নজরুল বাংলা সাহিত্য ও সঙ্গীতে এক বিস্ময়কর প্রতিভার নাম। নজরুলচর্চার সুবাদে আমাকে আজীবন সম্মাননা দেয়ায় চ্যানেল আইকে ধন্যবাদ। অতীতে এ সম্মাননা পেয়েছেন সঙ্গীতজ্ঞ সোহরাব হোসেন, সুধীন দাশ, ফিরোজা বেগম ও নজরুল গবেষক প্রফেসর ড. রফিকুল ইসলাম ও ফেরদৌস আরা। এদিকে এবারের মেলায় নজরুলকে নিয়ে স্মৃতিগ্রন্থ, নজরুলের হারিয়ে যাওয়া গানের স্টল, ক্ষুদ্র ও কুটিরশিল্পের স্টল ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের ২০টি স্টলে দিনব্যাপী প্রদর্শিত হবে নজরুল চিত্রকলা, নজরুল সঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি, নজরুল চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি। মেলার খোলা মঞ্চ থেকে দিনব্যাপী পরিবেশিত হবে প্রবীণ-নবীন শিল্পীদের পরিবেশনায় নজরুলসঙ্গীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য ইত্যাদি।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |