মঙ্গলবার, মে, ২১, ২০১৩: জ্যৈষ্ঠ ৭, ১৪২০ বঙ্গাব্দ: ১০ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৮ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
এর সঙ্গে সংবাদমাধ্যমের
স্বাধীনতার সম্পর্ক নেইসংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রীযাযাদি রিপোর্ট তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দৈনিক 'আমার দেশ', দিগন্ত এবং ইসলামিক টিভির বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ নিয়েছে, এর সঙ্গে সংবাদমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 'আমার দেশ', দিগন্ত এবং ইসলামিক টিভির বিরুদ্ধে সরকারের নেয়া পদক্ষেপ প্রসঙ্গে গত শনিবার দেশের ১৫টি জাতীয় দৈনিকের সম্পাদকরা একটি বিবৃতি দেন। ওই বিবৃতির পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়।১৫ জন সম্পাদকের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, 'মাহমুদুর রহমানের মতো কলঙ্কজনক ব্যক্তির পক্ষে সাফাই গাওয়া সংবাদপত্রের জন্য মঙ্গলজনক নয়। এতে গণমাধ্যমকর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।' এই ৩টি প্রতিষ্ঠানের পক্ষে 'ওকালতি' না করার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, 'আমার দেশ' পত্রিকা প্রকাশে আইনগত কোনো বাধা নেই। যে পদ্ধতিতে অন্য ছাপাখানা থেকে পত্রিকা প্রকাশ করা যায়, সেই পদ্ধতিতে 'আমার দেশ' ছাপা হতে পারে। তিনি বলেন, দিগন্ত এবং ইসলামিক টিভির বিরুদ্ধে সরকার কোনো মামলা করেনি। তাদের কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল। তারা চিঠির জবাব দিয়েছে। জবাব সন্তোষজনক হলে এই চ্যানেল দুটি আবার সম্প্রচারে যেতে পারবে। ইনু অভিযোগ করেন, ৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের নামধারীদের সন্ত্রাসী তা-ব এবং ধ্বংসযজ্ঞ চলার সময় দিগন্ত এবং ইসলামিক টিভি এমনভাবে তাদের সম্প্রচার কার্যক্রম চালিয়েছে_ যা উস্কানিমূলক ছিল। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তা প্রত্যক্ষ ভূমিকা রাখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রণালয় দেখতে পায়, তারা সংবাদ প্রচারের শর্ত ভঙ্গ করেছে। 'আমার দেশ' পত্রিকা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, 'সংবাদপত্রের স্বাধীনতা যেমন অসীম, দায়িত্বশীলতাও তেমনি অসীম। 'আমার দেশ' পত্রিকা ধারাবাহিকভাবে সেই দায়িত্বশীলতাকে গুরুত্ব দেয়নি। তারা ধর্মীয় উন্মাদনা এবং অশান্তিতে উস্কানি দিয়েছে। 'আমার দেশ' পত্রিকা ও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, এর সবগুলো ফৌজদারি আইনে অপরাধের অভিযোগ। বিবৃতি প্রদানকারী ১৫ সম্পাদকের উদ্দেশে পাল্টা প্রশ্ন রেখে ইনু বলেন, 'ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি এবং অশান্তি তৈরিতে উস্কানি দেয়া ও সাইবার হ্যাকিং কি অপরাধ নয়? এ ধরনের অপরাধীরা কি আইনের ঊধর্ে্ব থাকবে?' তথ্যমন্ত্রী দাবি করেন, ১৫ জন সম্পাদক ভালো করে খতিয়ে না দেখে এই বিবৃতি দিয়েছেন।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |