মতামত :
¦
¦
আদালতে স্বীকারোক্তি দিলেন বাবুনগরীযাযাদি রিপোর্ট ৫ মে ঢাকা অবরোধের দিন সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার উপ-পরিদর্শক শেখ মফিজুর রহমান তাকে দুই দফায় ১৩ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে এনে স্বীকারোক্তি রেকর্ড করার আবেদন করেন।
তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ বাবুনগরীর জবানবন্দি রেকর্ড করেছেন। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত তার জবানবন্দি গ্রহণ করা হয়।
বাবুনগরীর স্বীকারোক্তি প্রদানের বিষয়টি জানিয়েছেন পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী উপ-কমিশনার আনিসুর রহমান। তিনি জানান, জবানবন্দি প্রদানের আগে বাবুনগরীকে চিন্তা-ভাবনা করার জন্য তিন ঘণ্টা সময় দেয়া হয়েছিল। উল্লেখ্য, ১৩ দফা দাবি আদায়ের জন্য হেফাজতে ইসলামের নেতাকর্মীরা ৫ মে অবরোধ শেষে মতিঝিলে অবস্থান নিতে থাকেন।
এ সময় তারা মতিঝিল ইত্তেফাক মোড় থেকে দৈনিক বাংলার মোড় ও ফকিরাপুল এলাকায় জঙ্গি কায়দায় বাঁশের লাঠি, কাঠের লাঠি, লোহার রড় ও দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্রসহ ইট ও বোমা নিক্ষেপ করে যান চলাচলে বাধা ও বোমা ফাটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।
তারা বিভিন্ন ভবন ও গাড়ি ভাংচুর এবং ভবন, গাড়ি ও ফুটপাতের বিভিন্ন দোকানে অগি্নসংযোগ করেন। একপর্যায়ে তারা মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেন।
পরদিন ৬ মে রাত ৮টার দিকে লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেপ্তার করে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin