রোববার, মে, ১৯, ২০১৩: জ্যৈষ্ঠ ৫, ১৪২০ বঙ্গাব্দ: ৮ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৬ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
কলঙ্কিত আইপিএলআইপিএলে ম্যাচ ফিক্সিং নিয়মিতই চলে!ক্রীড়া ডেস্ক টি২০ ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার পেছনে একটা বড় অবদান রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। কিন্তু গ্ল্যামারময় ভারতের এই ঘরোয়া টি২০ লিগে স্পট ফিক্সিংয়ের খবর ফাঁস হয়ে যাওয়ার পর তোলপাড় শুরু হয়েছে ক্রিকেট বিশ্বে। স্পট ফিক্সিংয়ের দায়ে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার; শান্তকুমারণ শ্রীশান্ত, অজিত চান্দিলা ও অঙ্কিত চাভানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে দিলি্ল পুলিশ। আর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে নতুন নতুন সব তথ্য। ধরণা করা হচ্ছে, শুধু এবারই নয়, হয়তো গত মৌসুমেও ম্যাচ ফিক্সিংয়ের সঙ্গে জড়িত ছিলেন দুর্নীতিপরায়ণ ক্রিকেটাররা।নানা ধরনের সঙ্কেত আর প্রতীকের মাধ্যমে পরিচালিত হতো এই স্পট ফিক্সিং কা-। ৯ মে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে স্পট ফিক্সিং করেছিলেন শ্রীশান্ত। ঠিক হয়েছিল, নিজের দ্বিতীয় ওভার শুরুর আগে ট্রাউজারের ওপর তোয়ালে রাখবেন তিনি। এরপর ওভারটা শেষ করতে বাড়তি সময় নেবেন। জুয়াড়িরা যাতে যথেষ্ট আয়ের ব্যবস্থা করতে পারে। সত্যি দেখা গেছে, ওভারের আগে তোয়ালে চেয়েছেন শ্রীশান্ত। এরপর স্ট্রেচিং করাসহ গা গরম করতে অনেকটা সময় নিয়েছেন তিনি। এভাবে চান্দিলারও একটা সঙ্কেত দেখিয়ে এক ওভারে ১৪ রান দেয়ার কথা ছিল। জুয়াড়িদের কথামতো ১৪ রান দিলেও ওভার শুরুর আগে সঙ্কেতটা দেখাতে ভুলে গিয়েছিলেন তিনি। আর এ কারণে ম্যাচ শেষে চুক্তির টাকা ফেরত চায় জুয়াড়ি। এ রকম পরিস্থিতিতে চান্দিলাকে বলতে শোনা গেছে, 'আরে বন্ধু, এটা তো গত বছরও হয়েছিল। আমরা সব ঠিকঠাক করে নেব।' তার মানে, গত বছরও এ ধরনের জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত ছিলেন এই বোলার। এই সন্দেহ থেকেই গত বছরের আইপিএলের সব ম্যাচ পর্যালোচনা শুরু করেছে দিলি্ল পুলিশ। এখন পর্যন্ত গত মৌসুমের একটি ম্যাচ নিয়ে জোর সন্দেহ তদন্ত কর্মকর্তাদের। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই ম্যাচে জয়ের জন্য ১২ বলে ১৫ রান দরকার ছিল রাজস্থানের। কিন্তু ওই ম্যাচে হার নিয়ে মাঠ ছেড়েছিল তারা। জুয়াড়ি অমিত সিংও ম্যাচটি নিয়ে নিজের সন্দেহের কথা জানিয়েছেন দিলি্ল পুলিশকে। এখন এই তদন্ত শুধু রাজস্থান রয়্যালসের ম্যাচগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে জানিয়েছেন দিলি্ল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ফলে আইপিএলের আরো অনেক খেলোয়াড়কেই হয়তো পড়তে হবে পুলিশি জেরার মুখে। আর সেখান থেকে দুর্নীতিতে জড়িত নতুন নতুন মুখের সন্ধান পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
খেলাধুলা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |