সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
প্রধানমন্ত্রী চিয়াংমাইয়ে
পেঁৗছেছেনযাযাদি রিপোর্ট ![]() প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের চিয়াংমাইয়ে বিমানবন্দরে পেঁৗছলে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা স্যাম স্যানি তাকে অভ্যর্থনা জানান -ফোকাস বাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে (২-এপিডবিস্নউএস) যোগ দিতে দুই দিনের সরকারি সফরে রোববার বিকালে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে পেঁৗছলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়।বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে (স্থানীয় সময়) দুপুর ১টা ৩০ মিনিটে চিয়াংমাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে পেঁৗছলে থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা স্যাম স্যানি এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন তাকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রাসহ ম্যান্ডারিন ওরিয়েন্টাল দাহরা দেবী হোটেলে নিয়ে যাওয়া হয়। দুই দিনের সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক শহর চিয়াংমাইয়ে ২০ ও ২১ মে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী চিয়াংমাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ২০ মে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। তিনি সম্মেলনের ওয়ার্কিং ব্রেকফাস্টে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ মে থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। এছাড়া তিনি দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী জুং হং ওন এবং আরো কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী চিয়াংমাই অঞ্চলের ঐতিহাসিক স্থান উইয়াং কুম কাম পরিদর্শন করবেন এবং সম্মেলনে যোগদানকারী প্রতিনিধিদলের প্রধানদের সম্মানে থাই প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজে অংশ নেবেন। বাংলাদেশ সময় সকাল সোয়া ১১টায় প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং সংসদের চিফ হুইপ আব্দুস শহীদ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |