শুক্রবার, মে, ২৪, ২০১৩: জ্যৈষ্ঠ ১০, ১৪২০ বঙ্গাব্দ: ১৩ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪১ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
আশিতে এভারেস্ট চূড়ায়
জাপানের মিউরাযাযাদি ডেস্ক ![]() মনোবল এবং আত্মবিশ্বাস সঙ্গে থাকলে ৮০ বছর বয়সেও যে এভারেস্ট জয় করা যায়, তা বৃহস্পতিবার প্রমাণ করলেন জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা। যদিও তিনি আগে এভারেস্ট জয়ের কাজটি দুবার করেছেন, এবার জীবনসায়াহ্নে এসে তা আবার করে দেখালেন। হয়তো যৌবনের প্রকৃত পূজারীদের স্বপ্নকে শ্রদ্ধা দেখাতেই তার এ অসাধারণ প্রয়াস। ছবিতে এভারেস্ট জয়ের পর সহযাত্রীর সঙ্গে মিউরা _ডেইলি মেইলপৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টজয়ী হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন ৮০ বছর বয়সী জাপানি পর্বতারোহী ইউইচিরো মিউরা। এ বয়সে কোনো ব্যক্তির এটাই প্রথম এভারেস্ট জয়। তবে এভারেস্ট জয়ের ঘটনা এবারই তার প্রথম নয়, এর আগেও দুই দুইবার তিনি এ অসাধ্য সাধন করেছেন। তথ্যসূত্র : বিবিসি, ইন্টারনেটইউইচিরো মিউরার নিজস্ব ওয়েবসাইটে বলা হয়, তিনি এবং তার অভিযাত্রী দল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টায় এভারেস্টের সর্বোচ্চ শিখরে ওঠেন। মিউরা তার ওয়েবসাইটে লেখেন, 'আমার নিজেকে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ বলে মনে হচ্ছে। ৮০ বছর বয়সে আমি কিভাবে এটা করতে পারলাম? আমার জীবনে কখনো এ ধরনের অনুভূতি আগে আসেনি। তিনি বলেন, 'আমি নিচে হিমালয়ের মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি। আপনাদের সার্বিক সহায়তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।' মিউরা এর আগে ২০০৩ সালে ৭০ এবং ২০০৮ সালে ৭৫ বছর বয়সে ৮ হাজার ৮৫০ মিটার উচ্চতার এভারেস্ট শৃঙ্গ জয় করে রেকর্ড গড়েছিলেন। তবে ২০০৭ সালে জাপানের কাটসুসুকে ইয়ানাগিসাওয়া ৭১ বছর বয়সে এভারেস্ট জয় করে মিউরার ২০০৩ সালের রেকর্ডটি ভেঙে দেন। এরপর তিনি ২০০৮ সালে ৭৫ বছর বয়সে আবারো এভারেস্টে জয়ের রেকর্ড গড়েন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
বিদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |