সোমবার, মে, ২০, ২০১৩: জ্যৈষ্ঠ ৬, ১৪২০ বঙ্গাব্দ: ৯ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৭ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
বেকহামের অশ্রুসিক্ত বিদায়ক্রীড়া ডেস্ক ![]() শনিবার ফ্রেঞ্চ লিগে ক্যারিয়ারের শেষ ম্যাচে মাঠ ছাড়ার আগে কান্নায় ভেঙে পড়েন তারকা ফুটবলার ডেভিড বেকহাম। এ সময় সমর্থকরা দাঁড়িয়ে তাকে সম্মান জানান। আর হাততালি দিয়ে ভক্তদের অভিনন্দন জানান ৩৮ বছর বয়সী এই খেলোয়াড় -ওয়েবসাইটচোখে ঝরছে অশ্রুধারা। সেটা থামাতে পারছেন না ডেভিড বেকহাম। প্রিয় ফুটবলারের সঙ্গে কাঁদলেন অগণিত সমর্থকরাও। এর কারণ একটাই। পার্ক দেস প্রিন্সেসের মাঠের ভিন্ন আয়োজন। এমনই একটি হৃদয়বিদারক পরিবেশে বিদায় সংবর্ধনা দেয়া হলো বেকহামকে। ইংলিশ ফুটবলের অন্যতম এই সেরা খেলোয়াড়ের বিদায়টা আরো স্মৃতিমধুর করে রাখল প্যারিস সেন্ট জার্মেই। প্রতিপক্ষের কাছ থেকে জয় ছিনিয়ে এনে। শনিবার ফ্রেঞ্চ লিগে কার্লো আনচেলত্তির দল ইব্রাহিমোভিচের জোড়া গোলে ৩-১ ব্যবধানে ব্রেস্টকে হারিয়েছে। পিএসজির পক্ষে অপর নিশানাভেদটি করেন মাতুইদি। তবে চ্যাম্পিয়নরা জয় নিয়ে মাঠ ছাড়লেও উল্টো অভিজ্ঞতা পেয়েছে রানার্সআপ মার্সিলি। দিনের অপর ম্যাচে সেন্ট ইতিনি ২-০ ব্যধানে তাদের পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে।প্রস্তুত ছিল পার্ক দেস প্রিন্সেস। অপেক্ষায় ছিলেন সমর্থকরা- প্রিয় সেলিব্রেটি বেকহামকে বিদায় সংবর্ধনা জানাতে। সেটা শুধু ফ্রান্সেই নয়, গোটা বিশ্বে। যেখানে ছিল ভালোবাসা ও সম্মানের উপস্থিতি। বিশ্ব ফুটবলের এই বিজ্ঞাপনকে সম্মান জানালেন কোচ আনচেলত্তি নিজেও। অধিনায়কের ভূমিকায় মাঠে নামান ইংলিশ এই মিডফিল্ডারকে। তখন করতালি দিয়েই পিএসজি সমর্থকরা স্বাগত জানিয়েছেন বেকহামকে। ম্যাচ শেষ হওয়ার ৭ মিনিট আগে ইংলিশ এ মিডফিল্ডারকে মাঠ থেকে উঠিয়ে নেন আনচেলত্তি। তখন গ্যালারিতে উপস্থিত ৪৫ হাজার দর্শক দাঁড়িয়ে বেকহামকে সম্মান প্রদর্শন করেন। আর সেই মুহূর্তে নিজের আবেগ সংবরণ করতে পারেননি আধুনিক ফুটবলের জনপ্রিয় এই তারকা। তার চোখ প্লাবিত হয় অশ্রুতে। সে অশ্রু আনন্দের অশ্রু। সমর্থকদের ভালোবাসা আর সম্মানের অশ্রু। ম্যানচেস্টার ইউনাটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান এবং এলএ গ্যালাক্সির সাবেক এই তারকা যখন মাঠ থেকে বেরিয়ে আসছিলেন তখন গ্যালারিতে তার স্ত্রী ভিক্টোরিয়া ও তার বাবা-মাকেও কাঁদতে দেখা গেছে। ইংলিশ এই তারকা ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে ধন্যবাদ জানালেন সবাইকে। তিনি বলেন, 'পিএসজির প্রত্যেক সতীর্থ, কোচিং স্টাফ এবং সমর্থকদের ধন্যবাদ। এখানে ক্যারিয়ার শেষ করাটা একটা বিশেষ কিছু।' পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফ্রেঞ্চ লিগের ট্রফি নেয়ার সময় বেকহাম গায়ে ইংল্যান্ডের পতাকা জড়িয়ে এসেছিলেন। তখন স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে তার প্রতি সম্মান প্রদর্শন করে লেখা উঠেছিল, 'ধন্যবাদ, বেকহাম'। ফুটবলকে বিদায় জানানোর পর নিজের পরিবার নিয়েই সময় কাটানোর কথা উল্লেখ করে বেকহাম বলেন, 'আমি এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই। যা প্রয়োজন ছিল সব ধরনের স্মৃতি এখন আমার সঙ্গে আছে। প্যারিস সবসময়ই আমার কাছে বিশ্বের অন্যতম সুন্দর একটি শহর। এই জায়গাটি ছেড়ে যাচ্ছি বলে আমি বেশ হতাশ।' গত সপ্তাহে ৩৮ বছর বয়সী বেকহাম তার দল পিএসজিকে ১৯৯৪ সালের পর প্রথম লিগ শিরোপা এনে দিতে সহায়তা করেন। লিওনের বিপক্ষে ম্যাচের জয় থেকেই পিএসজির শিরোপা নিশ্চিত হয়। আর শিরোপা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বেকহাম মৌসুম শেষে তার অবসরের ঘোষণা দিয়েছিলেন। প্রথম কোনো ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ভিন্ন দেশে মেজর লিগ শিরোপা অর্জনের এক অনন্য কৃতিত্ব নিয়েই এই ইংলিশ মিডফিল্ডার মাঠ ছেড়েছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগ, লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির হয়ে যুক্তরাষ্ট্রে এবং শেষে পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগে শিরোপা বেকহামের ক্যারিয়ারে বাড়তি পালক যোগ করেছে। ( লেখাটি পড়া হয়েছে ৩৮ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |