বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
জাতীয় সংসদের আটটি
স্থায়ী কমিটি পুনর্গঠনযাযাদি রিপোর্ট নবম জাতীয় সংসদের ৮টি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্পিকার শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের শুরুতে মঙ্গলবার এই কমিটি পুনর্গঠন করা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় উপস্থিত ছিলেন।পুনর্গঠিত কমিটিগুলো হলো- পিটিশন কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি, কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। স্পিকার পদ থেকে আবদুল হামিদ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এর ফলে কমিটি পুনর্গঠনের ক্ষেত্রে পদাধিকার বলে স্পিকার আবদুল হামিদ যেসব কমিটির সভাপতি ছিলেন, সেগুলোয় নতুন স্পিকার শিরিন শারমীন চৌধুরী সভাপতি হয়েছেন। মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ক্ষেত্রেও নতুন মন্ত্রী নিয়োগ হওয়ায় মূলত এগুলো পুনর্গঠন করা হয়েছে। স্পিকার শিরিন শারমীন চৌধুরী নিজে একটি এবং বাকিগুলো সংসদ নেতা শেখ হাসিনার পক্ষে প্রধান হুইপ আবদুস শহীদ পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে এগুলো কণ্ঠভোটে পাস হয়। পিটিশন কমিটিতে পদাধিকার বলে স্পিকার শিরিন শারমীন চৌধুরী সভাপতি এবং আলী আশরাফ ও বেনজীর আহমেদকে সদস্য করা হয়েছে। বিশেষ অধিকার কমিটির শূন্য আসনে প্রধান হুইপ আবদুস শহীদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটির সভাপতিও পদাধিকার বলে স্পিকার। কার্যপ্রণালি বিধি কমিটিতে সরকারি দলের জ্যেষ্ঠ সদস্য আমীর হোসেন আমুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটির সাবেক সদস্য শিরিন শারমীন চৌধুরী স্পিকার হিসেবে সভাপতি হয়েছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে নেত্রকোনার সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল এবং ইসরাফিল আলমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরাকে সভাপতি করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটির সাবেক সভাপতি মেহের আফরোজ চুমকি প্রতিমন্ত্রী হওয়ায় কমিটি পুনর্গঠন করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য হিসেবে নসরুল হামিদ এবং জাহিদ মালেককে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে আলী আসগরকে এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে আমানুর রহমানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |