মঙ্গলবার, জুন, ১৮, ২০১৩: আষাড় ০৪, ১৪২০ বঙ্গাব্দ: ৮ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
লিগ বর্জনের
ঘোষণা ক্রিকেটারদেরদল-বদলের চিরাচরিত পদ্ধতির পরিবর্তন ক্রিকেটের জন্য কখনই শুভ নয়। তাই ক্রিকেটাররা লিগ থেকে নিজেদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেবব্রত পাল সাধারণ সম্পাদক (কোয়াব)ক্রীড়া প্রতিবেদক দল-বদল পদ্ধতি নিয়ে আপত্তির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বর্জনের ঘোষণা দিয়েছেন ক্রিকেটাররা। সোমবার বিকালে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।ক্রিকেটারদের গ্রেডিং সিস্টেম এবং নিলাম পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেয়ায় ক্রিকেটাররা এর বিরোধিতা করে আসছিলেন। বিসিবির ঘোষণা অনুযায়ী ২৩ জুন নিলাম (দল-বদল) এবং ৩ জুলাই থেকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর কথা ছিল। আর এই বিষয় প্রসঙ্গে কোয়াবের সাধারণ সম্পাদক দেব্রবত বলেন, 'দল-বদলের চিরাচরিত পদ্ধতির পরিবর্তন ক্রিকেটের জন্য কখনই শুভ নয়। তাই ক্রিকেটাররা লিগ থেকে নিজেদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ক্রিকেটারদের গ্রেডিং সিস্টেম অর্থাৎ নিলাম পদ্ধতিতে খেলোয়াড়রা বেশ আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন। একই সঙ্গে তাদের দল পছন্দের অধিকার খর্ব হবে।' তাই পুরনো পদ্ধতিতে দল-বদল এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পাওনা পরিশোধের তারিখ ঘোষণা না করা পর্যন্ত লিগ বর্জন অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন তিনি। আর এই সিদ্ধান্তের ফলে জাতীয় দল, বাংলাদেশ 'এ' দল ও সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোনো ক্রিকেটার লিগে খেলবেন না। তবে ক্রিকেট বোর্ড, ক্লাব এবং কোয়াব এক সঙ্গে বসলে সুষ্ঠু সমাধান সম্ভব জানিয়ে দেবব্রত আরো বলেন, 'বিসিবি আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসেনি। সংবাদমাধ্যমে জেনে আমরা নিজে থেকে একটি প্রস্তাবনা দিয়েছি, সে ব্যাপারেও বোর্ড আমাদের কিছু জানায়নি। ক্রিকেটারদের সঙ্গে ক্লাবের কোনো দ্বন্দ্ব নেই। লিগের আয়োজক হিসেবে বিসিবির কাছেই আমাদের দাবি। ঘরোয়া ক্রিকেটের ব্যাপার বলে ক্রিকেটাররা লিগ থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।' ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ১২০ ক্রিকেটার ক্লাব ক্রিকেটে খেলতে বাধ্য নন বলে জানান দেবব্রত। আর এই বিষয় প্রসঙ্গে তিনি বলেন, 'এই চুক্তি প্রথম শ্রেণির ক্রিকেটে জন্য। ক্লাব ক্রিকেট নিয়ে কোনো সংযুক্তি নেই।' এদিকে লিগ বর্জনের প্রতিক্রিয়ায় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি জালাল ইউনুস বলেন, 'এখনো ওদের দাবি সম্পর্কে পুরোপুরি শুনিনি। এই বিষয়ে এখনই কোনো কথা বলতে চাই না। কাল (আজ) বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে কথা বলে সঙ্কট নিরসনের উদ্যোগ নেয়া হবে।' তবে এর আগে সকালে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, 'মিরপুর স্টেডিয়ামে ২৩ জুন বেলা ১১টা থেকে নিলাম শুরু হবে। আশাকরি, বুধবার নাগাদ গ্রেডিং সিস্টেম অনুযায়ী টাকার অঙ্কটা চূড়ান্ত করা হবে। তবে এটা পরীক্ষামূলক একটি পদ্ধতি, সফল হলে অব্যাহত থাকতেও পারে।'
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |