পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
কলঙ্কিত আইপিএলফ্র্যাঞ্চাইজিদের দুর্নীতিবিরোধী কর্তা নিয়োগক্রীড়া ডেস্ক স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার দিলি্ল পুলিশের কাছে আটক হওয়ায় বেশ নড়েচড়ে বসেছে আইপিএল কর্তারা। দুর্নীতি প্রতিরোধে তারা ইতোমধ্যে নানা পদক্ষেপ নিয়েছে। তারই জের ধরে টুর্নামেন্টের বাকি সময়টায় প্লে-অফ নিশ্চিত করা চারটি দলে কর্তা নিয়োগ করেছে টুর্নামেন্টটির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (এসিএসইউ)।
রোববার ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় প্রতিটি দলে কর্তা নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রথম কোয়ালিফায়ারে অংশ নিতে যাওয়া মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস রোববার দিলি্লতে পেঁৗছেছে। আগামী বৃহস্পতিবার ফিরোজ শাহ কোটলায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। জানা গেছে, সোমবার সকালেই উভয় দলে একজন করে কর্তা নিয়োগ করা হয়েছে। প্লে-অফ নিশ্চিত করা অপর দুই দল সানরাইজার্স হায়দরাবাদ এবং রাজস্থান রয়্যালসের মঙ্গলবার দিলি্লতে পেঁৗছার কথা রয়েছে। ওই দুই দলেও সম্মানীয় কর্তা নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে একটি ফ্র্যাঞ্চাইজির কর্তাব্যক্তি বলেছেন, 'আমাদের বলা হয়েছে যে, নিয়োগকৃত অফিসাররা দলের সঙ্গে থাকবেন। তারা আমাদের সঙ্গেই যাতায়াত করবেন। তারা দলের সিকিউরিটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করবেন।'
স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় গত সপ্তাহে রাজস্থান রয়্যালসের তিন ক্রিকেটার; শান্তাকুমারণ শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চান্দিলাকে আটক করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দিলি্ল পুলিশের একটি বিশেষ সেল। সোমবার সন্ধ্যায় যার মেয়াদ শেষ হয়ে গেছে। ইতোমধ্যে আটককৃতদের জামিনে মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তাদের আইনজীবীরা। অপরদিকে, জিজ্ঞাসাবাদের লক্ষ্যে আরো কিছুদিনের জন্য ফের রিমান্ডের আবেদন করতে যাচ্ছে দিলি্ল পুলিশ।
এদিকে, এসিএসইউ এবং স্পট ফিক্সিং কেলেঙ্কারির তদন্ত কমিশনের প্রধান রবি সাওয়ানি দিলি্ল পুলিশের একজন জ্যেষ্ঠ কর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি বলেছেন, 'দিলি্লর পুলিশ কমিশনারের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ একটা বৈঠক হয়েছে আমার। বিসিসিআই তাকে দুর্নীতির বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেছে। আমি নিজেও তাকে বলেছি রাজস্থান রয়্যালসের মানসিকতাও এফআইআরে অন্তর্ভুক্ত করতে।' এদিকে, বৈঠক শেষে পুলিশ কমিশনার নিরাজ কুমার 'টাইমস নাও'কে জানিয়েছেন, সাওয়ানি পুলিশকে তথ্য আদান-প্রদানের আহ্বান জানিয়েছেন। কিন্তু এজন্য কোর্টের অনুমতি লাগবে বলে তাকে জানিয়েছেন কুমার।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin