পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
গানে ফিরলেন পুতুলবিনোদন রিপোর্ট সঙ্গীত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান 'ক্লোজআপ ওয়ান-২০১২' সম্প্রতি শেষ হয়েছে। এ অনুষ্ঠানের উপস্থাপিকার দায়িত্বে ছিলেন ক্লোজআপ তারকা সাজিয়া সুলতানা পুতুল। উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘদিন তিনি কনসার্ট কিংবা গানের রেকর্ডিংয়ে অংশ নিতে পারেনি। তবে প্রতিযোগিতাটি শেষ হয়ে যাওয়ায় আবার তিনি কনসার্ট ও অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন।
এ প্রসঙ্গে পুতুল বলেন, 'এরই মধ্যে কয়েকটি মিশ্র অ্যালবামের জন্য গান করেছি। পাশাপাশি গত ক'দিন ধরে মঞ্চেও নিয়মিত গাইছি।'
কিছুদিন আগে পুতুল ক্লোজআপ ওয়ানের শিল্পীদের নিয়ে একটি মিশ্র অ্যালবামে গান গেয়েছেন। এ অ্যালবামে তার সঙ্গে আরো গেয়েছেন কিশোর, সাবি্বর, বাঁধন, বিউটি, রন্টি প্রমুখ।
দেশের বাইরের কিছু কনসার্টে অংশ নেয়ার জন্য আগামী মাসে পুতুলের দেশ ছাড়ার কথা রয়েছে। বিদেশ থেকে ফিরে এসেই তিনি তার চতুর্থ একক অ্যালবামের কাজ শুরু করবেন। পুতুল জানান, এ অ্যালবামে তিনি কয়েকটি দেশাত্মবোধক গান করবেন। পাশাপাশি এতে রক ও ফোক ঘরানার গানও থাকবে। অ্যালবামটি প্রসঙ্গে পুতুল আরো বলেন, 'আগের অ্যালবামের গানগুলো ছিল হেভি মেটাল ঘরানার। এবার পুরোপুরি ভিন্ন আঙ্গিকে অ্যালবামটি সাজাচ্ছি। গানের কথা, সুর ও সঙ্গীত আমি নিজেই করব বলে সিদ্ধান্ত নিয়েছি।'
উল্লেখ্য, পুতুলের প্রকাশিত অ্যালবামগুলো হচ্ছে- 'সন্ধ্যাবাড়ির বারান্দায়' (২০০৮), 'মাটির পুতুল' (২০১০) ও 'পুতুলগান' (২০১২)।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin