মতামত :
¦
¦
বাসাইল পৌরসভার প্রথম মেয়র হলেন মজিবর রহমানটাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে প্রথম মেয়র হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছেন সাবেক চেয়ারম্যান মজিবর রহমান। শনিবার ভোট গণনা শেষে ১০টি কেন্দ্রের সব কয়েকটির ফলাফলে স্বতন্ত্রপ্রার্থী মজিবর রহমান তালা প্রতীকে ৩ হাজার ৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী এনামুল করিম অটল জাহাজ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৫৯ ভোট। রিটানিং অফিসার এবং বাসাইল উপজেলা নির্বাহী অফিসার শাহীন আরা বেগম ওই ফলাফল ঘোষণা করেন।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণে রিটানিং অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেয়া হয়। পর্যাপ্ত পোশাকধারী র‌্যাব-পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাদা পোশাকের সদস্যরা টহল দিয়েছে। এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেছে।
ভোট গণনার সময় কোনো কোনো কেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে বচসা হতে দেখা গেছে। মেয়র প্রার্থীদের চেয়ে কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বেশি লক্ষ্য করা গেছে।
বাসাইল পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ১৪ হাজার ৩২৯ জন। এর মধ্যে ৬ হাজার ৮৫১ জন পুরুষ এবং ৭ হাজার ৪৭৮ জন মহিলা। পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেছেন ৬ জন প্রার্থী। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ আসনের কাউন্সিলর পদে নির্বাচন করেছেন ৪০ জন প্রার্থী।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin