শনিবার, মে, ১৮, ২০১৩: জ্যৈষ্ঠ ৪, ১৪২০ বঙ্গাব্দ: ৭ রজব সানী, ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৫ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
এনসিসি ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা চালুযাযাদি রিপোর্ট মোবাইল ব্যাংকিং সেবা চালু করতে যাচ্ছে এনসিসি ব্যাংক। আগামী রোববার এ সেবা উদ্বোধন করা হবে। বৃহস্পতিবার ব্যাংকটির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী মোহাম্মদ নুরুল আমিন। এ সময় বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ সেলিম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম হাফিজ আহমেদ, উপব্যস্থাপনা পরিচালক টিএম ফারুক চৌধুরী ও আখতার হামিদ খান।সংবাদ সম্মেলনে এমডি ব্যাংকটির ২০ বছরের অগ্রগতির তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ১৬টি শাখা নিয়ে ব্যাংকটির যাত্রা শুরু হয়েছিল ১৯৯৩ সালে, বর্তমানে শাখার সংখ্যা বেড়ে ৯৫-তে দাঁড়িয়েছে। চলতি বছরেই তারা শততম শাখার মাইলফলক স্পর্শ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিনি আরো বলেন, ব্যাংক হিসেবে তালিকাভুক্তির পর থেকে গত বছর পর্যন্ত এনসিসি ব্যাংকের আমানত প্রায় ৬৩ গুণ বৃদ্ধি পেয়ে ১৫২ কোটি টাকা থেকে ৯ হাজার ৬৯২ কোটি টাকা এবং ঋণ ৭৫ গুণ বৃদ্ধি পেয়ে ১০৫ কোটি টাকা থেকে ৭ হাজার ৯৯৪ কোটি টাকায় উন্নীত হয়েছে। এ সময়ে মুনাফা ৮৩ গুণ, অনুমোদিত মূলধন সাড়ে ১২ গুণ এবং পরিশোধিত মূলধন বেড়েছে ৩৫ গুণ। এক প্রশ্নের জবাবে এমডি বলেন, এনসিসি ব্যাংক নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা শতভাগ পরিপালন করে একটি সুশৃঙ্খল ও নির্ভরশীল ব্যাংকে পরিণত হয়েছে। তারা কোনো অগ্রাসী ব্যাংকিং করে না। এ কারণে তারা মুনাফা প্রবৃদ্ধির ধারাবাহিকতা রক্ষা করতে পেরেছে। Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: data_files/483/news_hit.xml:107: parser error : expected '>' in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: <news_hit_6733>>15</news_hit_67334> in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Warning: simplexml_load_file() [function.simplexml-load-file]: ^ in /home/jjdin/public_html/news_hit_update.php on line 4 Fatal error: Call to undefined method stdClass::asXML() in /home/jjdin/public_html/news_hit_update.php on line 15 |