মতামত :
¦
¦
নজরদারিতে হেফাজতের আরো ২০ শীর্ষ নেতাদেব দুলাল মিত্র মহাসচিব জুনায়েদ বাবুনগরীর পর জিজ্ঞাসাবাদের তালিকায় আছেন হেফাজতে ইসলামের আরো ২০ জন শীর্ষ নেতা। পুলিশ ও গোয়েন্দারা এ তালিকা তৈরি করে। তাদের নজরদারির মধ্যে রেখেছে। পর্যায়ক্রমে এদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তাদের আটক বা গ্রেপ্তার করা হবে কিনা এ ব্যাপারে সংশ্লিষ্টরা কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। গত ৫ মে ঢাকা অবরোধের দিনের সহিংসতার ঘটনায় তাদের সংশ্লিষ্টতার প্রমাণ নিশ্চিত করা গেলে গ্রেপ্তার করা হতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। আরো একটি তালিকায় দেশের বিভিন্ন জেলার ২ শতাধিক
হেফাজত নেতার নাম রয়েছে।
জানা গেছে, তালিকায় যেসব হেফাজত নেতার নাম রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন ১৮ দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটের নেতাও রয়েছেন। তারা ঐক্যজোটের পাশাপাশি হেফাজতের নেতা হিসাবেও দায়িত্ব পালন করছেন। গোয়েন্দাদের অনুসন্ধান ও বাবুনগরীকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই নেতাদের নাম বেরিয়ে এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করতে চায় না পুলিশ। তবে এদের গোয়েন্দা নজরদারির মধ্যে রাখা হয়েছে। এদের মধ্যে কয়েকজন নেতা আবার গা-ঢাকা দিয়েছেন। তাদের প্রকাশ্যে কোনো সাংগঠনিক কর্মকা-ে দেখা যায়নি। এমনকি ঘরোয়া মিটিংয়েও তারা অনুপস্থিত।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, গত ৫ মে পল্টন, দিলকুশার বিভিন্ন পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, স্টেডিয়াম, পুরানা পল্টন লাইন, নয়াপল্টন এলাকায় হেফাজতকর্মীরা কোন কোন নেতার নেতৃত্বে অবস্থান নিয়েছিল তা জানার চেষ্টা চলছে। এদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তবে পল্টন, নয়াপল্টন, পুরানা পল্টন লাইন, বায়তুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেট এলাকায় হেফজতকর্মীদের চেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা বেশি ছিল বলে গোয়েন্দারা জানতে পেরেছে। হাউস বিল্ডিংয়ের গাড়ি পার্কিংয়ে আগুন লাগাতে শিবির ও হেফাজতকর্মী উভয়েই তৎপর ছিল। গাড়ি পার্কিং এলাকায় যারা আগুন দিয়েছে তারাই ডিসি ট্রাফিকের (পূর্ব) কার্যালয়ে আগুন লাগিয়েছে বলেও অনুসন্ধানে জানা গেছে। এই গ্রুপটি রাতে পুলিশের ধাওয়া খেয়ে বায়তুল মোকাররম মসজিদের ভেতরে গিয়ে আশ্রয় নেয়। শেষ পর্যন্ত তারা সেখানেই অবস্থান করে। শাপলা চত্বরে হেফাজতের মূল সমাবেশে তারা অংশ নেয়নি। সকালের দিকে তারা মসজিদের দক্ষিণ গেট দিয়ে মুসলি্লর বেশে একজন একজন করে বের হয়ে যায়। শিবির ক্যাডাররা এই গ্রুপটির নেতৃত্বে ছিল বলে জানা গেছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin