বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
প্রধানমন্ত্রী দেশে ফিরেছেনযাযাদি রিপোর্ট ![]() প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে দুই দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার দেশে ফিরলে বিমানবন্দরে সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদের সদস্য ও তিন বাহিনীর প্রধানরা তাকে স্বাগত জানান -ফোকাস বাংলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডে দুই দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন।দ্বিতীয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলনে (২এপিডবিস্নউএস) যোগ দিতে তিনি রোববার থাইল্যান্ডের চিয়াংমাইতে যান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান স্থানীয় সময় সকাল ১০টা ৪০ মিনিটে হজরত শহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান, পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, রেলওয়েমন্ত্রী মুজিবুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও জাতীয় সংসদের চিফ হুইপ আবদুস শহীদ স্বাগত জানান। এছাড়া এ সময়ে কেবিনেট সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিন, ঢাকায় নিযুক্ত থাই রাষ্ট্রদূত এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গিদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ১০টায় ঢাকার উদ্দেশে চিয়াংমাই আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে থাই প্রধানমন্ত্রীর এটাচডমন্ত্রী মিজ সাম সানি এবং থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন বিদায় জানান। থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক শহর চিয়াং মাইয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিউশন সেন্টারে ২০ ও ২১ মে এ দুদিন উচ্চপর্যায়ের পানি সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |