পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দিচ্ছে আমেরিকাসিনেটে বিল পাস : গোলান মালভূমিতে গোলাগুলি নিয়ে হুমকি ইসরাইলি সেনাপ্রধানেরযাযাদি ডেস্ক আমেরিকার সিনেটরদের একটি প্যানেল সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ সরবরাহ করার পক্ষে উত্থাপিত একটি বিলে তাদের সমর্থন দিয়েছে। মঙ্গলবার উত্থাপিত এই বিলটি কার্যকর করতে হলে এখন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মতিসূচক স্বাক্ষরের প্রয়োজন। এদিকে মঙ্গলবার ইসরাইল এবং সিরিয়ার মধ্যবর্তী বিতর্কিত গোলান মালভূমির যুদ্ধবিরতি লাইনের কাছে দেশ দুটির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ইসরাইলের সেনাপ্রধান বেনি গ্যানটজ সিরিয়ার সরকারের প্রতি কঠোর হুমকি দিয়ে বলেছেন, 'এর পরিণতি আসাদ-সরকারকে ভোগ করতে হবে।' অন্যদিকে ইসরাইলি সেনাপ্রধানের হুমকির একদিন পর, বুধবার সিরিয়ার ভূমিতে ইসরাইলের হামলা এবং সহিংসতা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া সিরিয়া সঙ্কট নিরসনে আমেরিকা এবং রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে আসাদ সরকার এবং বিদ্রোহী_ দুই পক্ষই অংশ নেবে বলে জানিয়েছেন জাতিসংঘ ও আরব লিগের সিরিয়া বিষয়ক বিশেষ দূত লাখদার ব্রাহিমি। তথ্যসূত্র : আরটি, প্রেসটিভি, আইআরআইবি, ফক্স নিউজ
বিদ্রোহীদের অস্ত্র দিতে যাচ্ছে আমেরিকা
মঙ্গলবার আমেরিকার সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান রবার্ট মেনেনডেজ দেশটির পক্ষ থেকে সরাসরি সিরিয়ার বিদ্রোহীদের সহায়তার প্রস্তাব দিয়ে একটি বিল উত্থাপন করেন। উত্থাপনের পর ডেমোক্রেটিক এবং রিপাবলিক নির্বিশেষে ১৫-৩ ভোটে বিলটি পাস হয়। এখন বিলটি কার্যকর হতে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামার সম্মতিসূচক স্বাক্ষরের প্রয়োজন। বিলটি উত্থাপনের সময় সিনেটর রবার্ট মেনেনডেজ বলেন, 'সিরিয়ায় আমেরিকার স্বার্থ এখন সঙ্কটাপন্ন। আমরা অবশ্যই ঘটনাস্থল থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পারি না।' এছাড়া বিদ্রোহীদের সম্পর্কে বিলটিতে আরো বলা হয়, 'বিদ্রোহীদের এরই মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা হয়েছে, তারা আমেরিকার সঙ্গে সঙ্গতিপূর্ণ মূল্যবোধ এবং স্বার্থের প্রতিনিধিত্ব করে।'
অন্যদিকে বিদ্রোহীদের সঙ্গে আল-কায়েদা এবং অন্য কট্টর ইসলামপন্থী জঙ্গিদের সংযোগ থাকার প্রতি ইঙ্গিত করে মার্ক ইউডাল নামে আরেক সিনেটর বলেন, 'আমাদের আরো ভেবে দেখা উচিত। কারণ সত্যি কথা বলতে আমরা এটাই ঠিকমতো জানি না, আমরা আসলে কাদের অস্ত্র সরবরাহ করছি।' কেন্টাকির সিনেটর র‌্যান্ড পল বিলটির বিরুদ্ধে ভোট দিয়ে বলেন, 'আপনারা আজকে আল-কায়েদার মিত্র শক্তিকে সাহায্য দিতে গিয়ে এমন একটি পরিহাসমূলক অবস্থার সৃষ্টি করতে যাচ্ছেন, যেটা আপনারা নিজেরাও কখনো কাটিয়ে উঠতে পারবেন না।'
এদিকে আমেরিকার রাজনৈতিক বোদ্ধা এবং ঐতিহাসিক সিনেটরদের পাস করা এই বিল সম্পর্কে বলেন, 'সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়ার ব্যাপারে আমেরিকার পার্লামেন্টে ইসরাইলি লবি সবসময়ই সক্রিয় এবং সম্ভবত সিনেটররা তার দ্বারাই প্রভাবিত হয়ে থাকবেন। তবে সত্যিকথা বলতে, এই বিদ্রোহীরা, যাদের সাহায্য দেয়ার জন্য ইসরাইল চেষ্টা চালাচ্ছে, তারা যদি ক্ষমতায় আসে, তবে দুশ্চিন্তায় ইসরাইলকে নির্ঘূম রাত পার করতে হবে।'
গোলানে গোলাগুলি : হুমকি ইসরাইলি সেনাপ্রধানের
মঙ্গলবার সিরিয়া এবং ইসরাইলের মাঝে বিতর্কিত গোলান মালভূমিতে দেশ দুটির সেনাবাহিনীর মধ্যে যে গোলাগুলির ঘটনা ঘটেছে, তার পরিপ্রেক্ষিতে সিরিয়ার সরকারের প্রতি কঠোর হুমকি দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান বেনি গ্যাটজ। সিরিয়ার সরকারকে হুঁশিয়ারি করে দেয়া এক বিবৃতিতে ইসরাইলি সেনাপ্রধান বলেন, 'আমরা গোলান মালভূমিকে আসাদ সরকারের জন্য কোনো আরামদায়ক স্থানে পরিণত হতে দেব না, যেখান থেকে তিনি চাইলেই ইসরাইলের ওপর হামলা চালাতে পারেন। গোলান মালভূমিকে কেন্দ্র করে অস্থিরতার সৃষ্টি করতে চাইলে, সিরিয়ার নেতাকে তার ফল ভোগ করতে হবে।' এছাড়া তিনি গোলান মালভূমির বর্তমান পরিস্থিতিকে 'সহজ-দাহ্য' হিসেবে উল্লেখ করে বলেন, 'যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।'
উল্লেখ্য, মঙ্গলবার রাতে গোলান মালভূমির যুদ্ধবিরতি লাইনের কাছে সিরিয়া-ইসরাইল গোলাগুলির ঘটনা ঘটে। ইসরাইলের সামরিক বাহিনী দাবি করেছে, সিরিয়া সীমান্ত থেকে তাদের লক্ষ্য করে প্রথমে হামলা চালানো হয়।' বিবিসির খবরে বলা হয়, এতে কোনোপক্ষেই হতাহতের ঘটনা ঘটেনি। তবে সিরিয়া দাবি করেছে, 'তারা ইসরাইলের একটি সামরিক যান ধ্বংস করে দিয়েছে। সামরিক যানটি যুদ্ধবিরতি লাইন অতিক্রম করে সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে ঢুকে পড়লে তাতে হামলা করা হয়।'
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin