বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
সিলেটে এক অস্ত্রধারীকে ছিনিয়ে নিল ছাত্রলীগসিলেট অফিস ![]() অস্ত্রধারী ছাত্রলীগকর্মীসিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ রাজন নামের একজনকে আটক করলেও তাকে ছিনিয়ে নিয়ে গেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত ৯টার দিকে কলেজের পার্শ্ববর্তী টিলাগড় এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত রোববারের ওই সংঘর্ষের ঘটনায় অস্ত্রধারীদের আটক করতে সোমবার রাতে অভিযানে নামে শাহপরাণ থানার সহকারী কমিশনার মো. আইয়ূবের নেতৃত্বে সাদা পোশাকধারী পুলিশের একটি দল। রাত পৌনে ৯টার দিকে টিলাগড়ের একটি রেস্তোরাঁয় বসে ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে গল্পগুজব করার সময় পুলিশ রাজন নামের একজনকে আটক করে। ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথমে তা বুঝতে না পারলেও পরে টের পান। এরপর তারা পুলিশের কাছ থেকে রাজনকে ছিনিয়ে পালিয়ে যান। জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদের নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে মুঠোফোনে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ছাত্রলীগের নেতাকর্মীদের নামোল্লেখ না করে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, 'সাদা পোশাকের পুলিশ একটি রেস্তোরাঁ থেকে অস্ত্রধারী একজনকে আটক করে। ওই সময় তার সহযোগীরা পুলিশের হাত থেকে তাকে ছিনিয়ে নিয়ে যায়।' ওসি জানান, ওই ঘটনার পর রাজনসহ অন্য অস্ত্রধারীদের গ্রেপ্তারে রাত থেকে অভিযান চলছে। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |