মঙ্গলবার, জুন, ১৮, ২০১৩: আষাড় ০৪, ১৪২০ বঙ্গাব্দ: ৮ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
তত্ত্বাবধায়কের দাবি ভুল
প্রমাণিত : মিজানযাযাদি রিপোর্ট যারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পক্ষে কথা বলে আসছিলেন, সিটি করপোরেশন নির্বাচনের পর তাদের বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।শনিবার চার সিটি করপোরেশনে শান্তিপূর্ণ নির্বাচনে বিরোধী দল সমর্থিত প্রার্থীদের জয়ের দুদিন পর কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ মন্তব্য করলেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা করতে হলে সাংবিধানিক পন্থায় ক্ষমতা হস্তান্তর করতে হবে। 'সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন শক্তিশালী ও কার্যকারিতার প্রমাণ রেখেছে। জাতীয় নির্বাচনেও তাদের একই ভূমিকায় দেখতে চান।' সিটি করপোরেশন নির্বাচন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের নজির বলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারাও দাবি করছেন। সে জন্য তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসতে বিরোধী দলের প্রতিও আহ্বান আসছে। এ পরিস্থিতি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, 'যেসব বুদ্ধিজীবী গতকাল পর্যন্ত কেয়ারটেকার সরকারের কথা বলেছেন তারা ভুল প্রমাণিত হয়েছেন।' 'বঙ্গবন্ধুর মানবাধিকার দর্শন' শিরোনামের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন মিজানুর রহমান। অনুষ্ঠানের অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক আনিসুজ্জামান ও আইন কমিশনের চেয়ারম্যান এম শাহ আলম বক্তব্য দেন।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
মহানগর -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নতত্ত্বাবধায়ক সরকার চাইলে নির্বাচনই হবে না_ প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে আপনি কি অশনিসঙ্কেত
মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |