রোববার, মে, ২৬, ২০১৩: জ্যৈষ্ঠ ১২, ১৪২০ বঙ্গাব্দ: ১৫ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪৩ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
সর্বসম্মতিতে প্রধানমন্ত্রী পাচ্ছে না পাকিস্তাননওয়াজের প্রধান বাধা ইমরান : মুসলিম লীগ জোটে যোগ সাবেক প্রধানমন্ত্রী জাফরুল্লাহরযাযাদি ডেস্ক ![]() যতটা সহজ মনে হয়েছিল, ততটা সহজ হচ্ছে না মুসলিম লীগ-এন নেতা নওয়াজ শরিফের প্রধানমন্ত্রী হওয়ার পথ। পাকিস্তানের আগের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি যেমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন, নওয়াজের সামনে তেমন পথ খোলা নেই। তার মূল বাধা এখন পিটিআই নেতা ইমরান খান। পিটিআই জানিয়েছে, জাতীয় পরিষদের (পার্লামেন্ট) অধিবেশনে তারা তাদের দল থেকেও প্রধানমন্ত্রী পদে প্রার্থী দেবে। তার অর্থ হচ্ছে, সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না নওয়াজের। তারপরও যদি নওয়াজ প্রধানমন্ত্রী নির্বাচিত হন, তবে সেনাবাহিনীর লাগাম তিনি কতটা টেনে ধরতে পারবেন, সে বিষয়ে অনেকেই সন্দেহ পোষণ করছেন। তবে শনিবার সরকার গঠনের কাজে নওয়াজ আরেক দফা অগ্রগতি লাভ করেছেন। নওয়াজের জোটে যোগ দিয়েছেন তিন আসনের অধিকারী মুসলিম লীগ-এফ নেতা পীর পাগারা এবং সাবেক প্রধানমন্ত্রী ও এবারের নির্বাচনে স্বতন্ত্র বিজয়ী মির জাফরুল্লাহ খান। তথ্যসূত্র : ডন অনলাইন, এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য খুব শিগগির জাতীয় পরিষদের অধিবেশন বসছে। এর আগে ধারণা করা হচ্ছিল, পার্লামেন্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছেন নওয়াজ শরিফ। কিন্তু পাকিস্তানের রাজনীতিতে সুনামি বইয়ে দেয়া ইমরান খানের দল পিটিআই সম্ভবত তা হতে দিচ্ছে না। পিটিআই সূত্র জানিয়েছে, তারাও জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী দেবে। এক্ষেত্রে পার্টি প্রধান ইমরান খান ও কেন্দ্রীয় নেতা মাখদুম জাভেদ হাশমির যে কোনো একজন প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে শনিবার পার্টির এক মুখপাত্র শিরিন মিজারি জানান, পিটিআই এখনো কাউকে নির্বাচিত করেনি। তবে শনিবার দলের একটি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।' জাতীয় পরিষদে পিএমএল-এন প্রত্যাশিত ফ্রেন্ডলি অপজিশনের ভূমিকায়ও যাচ্ছে না পিটিআই। দলের একটি সূত্র জানিয়েছে তারা পার্লামেন্টে শক্ত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে। কিছু আসনের ভোট পুনর্গণনার দাবিতে পিটিআই এবং পিএমএল-এন'র মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা যে বাড়ছেই তা বোঝা গেল দলের ওই সূত্রটির কথায়। তিনি বলেন, 'যে কোনো বিতর্কিত বিষয়ে বিরোধিতা করবে দল।' পিটিআই'র পাশাপাশি নওয়াজের প্রধানমন্ত্রী হতেও বাগড়া দিতে পারে এমকিউএমও। অন্তত এমনটিই মনে করছেন নওয়াজের দলের লোকজন। প্রধানমন্ত্রী নির্বাচন সম্পর্কে পিএমএল-এন দলের মুখপাত্র মুশাহিদুল্লাহ খান বলেন, 'আমরা মনে করি, পিপিপি হচ্ছে একটি পরিপক্ব রাজনৈতিক দল এবং তারা নওয়াজ শরিফের প্রতি সমর্থন দেবে। কিন্তু পিটিআই এবং এমকিউএম দল সমর্থন দেবে কি-না, তা নিয়ে সন্দেহ আছে। কারণ দল দুটি অনেকটাই আবেগনির্ভর নীতি অনুসরণ করছে।' তবে জাতীয় পরিষদে মুসলিম লীগ-এন'র সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং নওয়াজকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করা খুব কঠিন কিছু হবে না বলে জানান তিনি। এর আগে জাতীয় পরিষদ ভবনে পিপিপি নেতা খুরশিদ শাহও ইঙ্গিত দেন নওয়াজকে সমর্থন দেয়ার। তবে তিনি বলেন, পিপিপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। পার্লামেন্ট অধিবেশনে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেলেই নওয়াজ হবেন পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী, যা হবে দেশটির কোনো ব্যক্তির জন্য রেকর্ড । এদিকে, পিটিআই'র সমর্থন নিয়ে অনিশ্চয়তা থাকলেও সরকার গঠনের ব্যাপারে আরো একধাপ অগ্রগতি লাভ করেছেন নওয়াজ। শনিবার পিএমএল-এন'র নেতৃত্বে কেন্দ্রীয় সরকারে যোগ দিতে চূড়ান্ত সম্মতি জানিয়েছেন পিএমএল_এফ নেতা পীর পাগারা এবং স্বতন্ত্র আসন থেকে বিজয়ী সাবেক প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান। শনিবার পিএমএল-এফ নেতা পীর পাগারার করাচির বাসভবনে সাক্ষাৎ করতে যান নওয়াজ শরিফ। সেখানে আন্তরিক আলোচনা শেষে পির পাগারাকে সরকারে যোগ দেয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান নওয়াজ। পিএমএল-এফ নেতা পাগারা নওয়াজের এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন। পাগারার দখলে আছে তিনটি আসন। এদিকে, একই দিন নওয়াজের দলে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী মীর জাফরুল্লাহ খান। তিনি এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার নওয়াজের রাইউন্ডের বাসভবনে এক বৈঠকের পর এ ঘোষণা দেয়া হয়। নতুন এই সমর্থন লাভ করার পর সরকার গঠনে নওয়াজ শরিফের আর প্রয়োজন ছয়-সাতটি আসন। উল্লেখ্য, ১১ মের নির্বাচনে নওয়াজের দল পিএমএল-এন জাতীয় পরিষদের ১২৬টি আসনে বিজয়ী হয়।
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
বিদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননারীরাই বাংলাদেশের সমাজকে বদলে দিয়েছে_ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের এই বক্তব্য আপনি
সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |