মতামত :
¦
¦
পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নের তাগিদ কেরিরযাযাদি ডেস্ক শুক্রবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি -বিডিনিউজবাংলাদেশের তৈরি পোশাকশিল্পের কর্মপরিবেশের মানোন্নয়নে অগি্ননির্বাপণ ও ভবনের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনের প্রক্রিয়া দ্রুততর করার তাগিদ দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের শ্রম আইন সংশোধনের প্রক্রিয়া দ্রুত শেষ করার অনুরোধও জানিয়েছেন তিনি।
শনিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকে জন কেরি এসব অনুরোধ জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হয়।
বৈঠকে রানা প্লাজার ভবনধসে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই বিয়োগান্তক ঘটনার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা জন কেরিকে জানান দীপু মনি। এ ছাড়া মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক সুবিধা (জিএসপি) অব্যাহত রাখতে জন কেরির প্রতি অনুরোধ জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রম আইন সংশোধনের বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। এটি সংসদের আগামী অধিবেশনে উত্থাপিত হতে যাচ্ছে।
এক ঘণ্টার এ বৈঠকে দুই পক্ষের সম্পর্কোন্নয়নের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতা, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি ও তাদের সাম্প্রতিক ঢাকা অবরোধ, মানবতাবিরোধী অপরাধের বিচার, নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সংলাপের প্রস্তাব এসব নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
দেশজুড়ে জামায়াত-শিবিরের তা-ব ও হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির বিষয়টিও জন কেরিকে জানান দীপু মনি। তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাদের সহিংসতা ও মধ্যযুগীয় দাবি প্রত্যাখ্যান করেছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারের ওপর গুরুত্বারোপ করে জন কেরি বলেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতি রেখে অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজটি করতে হবে।
বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে জন কেরি শুরুতেই ঘূর্ণিঝড় মহাসেন নিয়ে কথা বলেন। তিনি বলেন, এই ঝড়ে ক্ষয়ক্ষতি কম হলেও যেটুকু হয়েছে তা কাটিয়ে উঠতে সহায়তার জন্য ওয়াশিংটন তৈরি।
সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ শ্রমিকদের জীবনমান ও কর্মপরিবেশের উন্নয়নে এই দুর্ঘটনা শিক্ষা দেবে। শ্রমিকদের অধিরক্ষা ও কর্মপরিবেশের উন্নয়নে বিভিন্ন উদ্যোগে যুক্তরাষ্ট্রের সক্রিয় থাকার কথা জানিয়ে এক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার কথা বলেন কেরি।
দুই পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় রোহিঙ্গা শরণার্থীদের বিষয়টিও আসে, যা নিয়ে দুই যুগ ধরে সমস্যাসঙ্কুল বাংলাদেশ। জন কেরি বলেন, রোহিঙ্গা সমস্যাটি আসলেই গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে ৩০ হাজার রোহিঙ্গা শরণার্থীর কথা তিনি উল্লেখ করলে দীপু মনি সঙ্গে সঙ্গে তা শুধরে বলেন, নিবন্ধিত ৩০ হাজার। তখন জন কেরি নিজেকে সংশোধন করে নেন।
মিয়ানমার থেকে আসা শরণার্থীর সংখ্যা ৫ লাখের বেশি বলে বাংলাদেশের সরকারি সূত্রগুলো বলে আসছে। এই শরণার্থীরা বিভিন্ন অপরাধমূলক তৎপরতায় জড়িয়ে পড়ছে বলে সরকারের ভাষ্য।
দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বহু বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান জন কেরি। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপকে সফল উদ্যোগ বলেও মনে করেন তিনি। সংবাদ সম্মেলনে দীপু মনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন খুবই ভালো। "যেসব বিষয়ে দুই দেশেরই উদ্বেগ রয়েছে তা কাটাতে সহযোগিতা আরো জোরদার করতে চান তারা।
২০০৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ফ্লোরিডায় প্রচারাভিযানের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জন কেরির সাক্ষাতের কথা বৈঠকে তুলে ধরেন দীপু মনি। তিনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও তাকে পেঁৗছে দেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান ফলপ্রসূ হয়েছে এবং মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দীপু মনি আশা প্রকাশ করেন, শিগগিরই ঢাকা সফরে যাবেন জন কেরি। তখন জন কেরি বলেন, তিনি চেষ্টা করবেন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin