মঙ্গলবার, মে, ২১, ২০১৩: জ্যৈষ্ঠ ৭, ১৪২০ বঙ্গাব্দ: ১০ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৮ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
এখন বাকি শুধু জরুরি অবস্থা
বিএনপিযাযাদি রিপোর্ট রাজধানীতে সমাবেশ 'নিষিদ্ধের' সিদ্ধান্ত জরুরি অবস্থা সৃষ্টির পাঁয়তারা বলে দাবি করেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার।সমাবেশে সরকারের 'নিষেধাজ্ঞা' নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, বিরোধী দলকে শায়েস্তা করতে তারা সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার শেষ অস্ত্র ব্যবহার করেছে। এখন বাকি রয়েছে জরুরি অবস্থা জারি। বিএনপিকে সমাবেশের অনুমতি না দেয়ার বিষয়টি তুলে ধরে দলটির স্থায়ী কমিটির এই সদস্য একথা বলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি, নিরাপত্তাহীনতা কিংবা নাশকতার আশঙ্কা থাকলে সভা-সমাবেশের কর্মসূচি পালনের অনুমতি দেবে না সরকার। এম কে আনোয়ার বলেন, সরকার ভয়ভীতি দেখিয়ে এদেশের মানুষকে দাবিয়ে রাখতে চাচ্ছে। এর মাধ্যমে তারা আবার ক্ষমতায় যেতে যেনতেনভাবে একটি নির্বাচন করার স্বপ্ন দেখছে। 'আমি সরকার প্রধানকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি জনপ্রিয় হলে যে কোনো এলাকা থেকে নির্বাচন করে আপনার জনপ্রিয়তা যাচাই করুন। আপনার সমর্থন আছে কি না, গণভোট দিয়ে দেখুন। জনগণ কী চায়, তা আপনি বুঝতে পারবেন।' তত্ত্বাবধায়ক না হলেও নির্বাচনকালীন নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারেও বিএনপি রাজি বলে জানান দলের নীতি-নির্ধারণী ফোরামের এই সদস্য। আওয়ামী লীগের কোনো নেতাকে নির্দলীয় সরকারের প্রধানের চেয়ারে রেখে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। ওই নির্বাচন হতেও দেবে না। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাদের বক্তব্যও 'বিভ্রান্তিকর' বলে অভিযোগ করেন তিনি। সরকারের একেক নেতা একেক ধরনের বক্তব্য দিচ্ছেন। কেউ বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী। সৈয়দ আশরাফ সাহেব বলেছেন, সংবিধানের আওতায় নির্বাচন হবে। তবে প্রধান কে হবেন- তা নিয়ে আলোচনা হতে পারে। 'সৈয়দ আশরাফকে বলব, আপনারা কী চান, তা স্পষ্টভাষায় পেশ করুন। আপনার বক্তব্য পরিষ্কার হলে জাতি ইতিবাচক সাড়া দেবে। নইলে আন্দোলনের মাধ্যমে জনগণ আপনাদের ক্ষমতাচ্যুত করবে।' নয়া পল্টনে ঢাকা মহানগর বিএনপির কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য দোয়া মাহফিলে বক্তব্য রাখেন এম কে আনোয়ার। অনুষ্ঠানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন নেতার আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মশিউর রহমান, ঢাকা মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ খান খোকন বক্তব্য রাখেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিরোধী দলের সঙ্গে বসতে চান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। তার এই উদ্যোগ সফল হবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল |