পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
সিরিয়া নিয়ে মতৈক্যের খোঁজে আট দেশজি-এইটে পুতিনকে চাপ দিয়েছে বাকিরা : সিরিয়ায় নো-ফ্লাই জোন করতে দেবে না রাশিয়াযাযাদি ডেস্ক উত্তর আয়ারল্যান্ডে অনুষ্ঠিত জি-এইট শীর্ষ সম্মেলনের শেষ দিন মঙ্গলবার সিরিয়া ইস্যুতে একটা মতৈক্যে পেঁৗছানোর চেষ্টা করেছেন অংশগ্রহণকারী শীর্ষ নেতারা। রাশিয়া এবং আমেরিকার ভিন্নমত সত্ত্বেও কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, সম্মেলন শেষে একটি সম্মিলিত বিবৃতি প্রকাশ করা হচ্ছে, যাতে জেনেভায় প্রস্তাবিত শান্তি আলোচনা এবং আরো বেশি মানবিক সহায়তা কার্যক্রমের সুযোগের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। মঙ্গলবার শেষ দিনে সম্মেলনের বাকি ৭ সদস্য মিলে সিরিয়া ইস্যুতে রাশিয়ার অবস্থান পরিবর্তনের জন্য চাপ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে। তবে চাপের মুখেও আসাদ সরকারকে না সরানোর বিষয়ে অটল ছিলেন তিনি। এদিকে, সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সিরিয়ায় আমেরিকার প্রস্তাবিত নো-ফ্লাই জোন কোনোভাবেই প্রতিষ্ঠা করতে দেবে না রাশিয়া। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স, আইআরআইবি, আল-জাজিরা
বার্তা সংস্থাগুলো বলছে, জি-এইট সম্মেলনের শেষ দিন মঙ্গলবার অংশগ্রহণকারী নেতারা সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে একটি সাধারণ অবস্থান খুঁজতে ব্যস্ত ছিলেন। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, কিছু মতবিরোধ সত্ত্বেও রাশিয়াকে সঙ্গে নিয়েই জি-এইটের একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হবে। ইস্যুটিতে একটি মতৈক্যে পেঁৗছানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার মধ্যরাতে ৮ নেতার জন্য একটি একান্ত ডিনারের আয়োজন করেন। সেখানে কোনোপক্ষেরই কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। নেতারা সেখানে মন খুলে কথা বলার সুযোগ পেয়েছেন। এই ডিনারের পরই ব্রিটিশ কর্মকর্তারা জানান, এ ব্যাপারে একটি যৌথ বিবৃতির ব্যাপারে তারা আগের চেয়ে আরো বেশি আশাবাদী। ওই বিবৃতিতে জেনেভায় প্রস্তাবিত শান্তি আলোচনার পাশাপাশি থাকতে পারে সিরিয়ায় আরো বেশি করে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার অনুমতির বিষয়টিও। তবে এ বিষয়ে আরো বেশি আলোচনার প্রয়োজন আছে বলেও জানান তারা।
মঙ্গলবারের আলোচনায় শুরু থেকেই আমেরিকাসহ বাকি ৭টি দেশের নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের ওপর চাপ বাড়াতে থাকেন। তারা সিরিয়া ইস্যুতে রাশিয়াকে তার অবস্থান থেকে সরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালান। তবে সম্মেলনে একাকি হয়ে পড়া পুতিনও চাপের মুখে নিজ অবস্থানে অটল ছিলেন। সিরিয়ায় আসাদ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিলে তা ওই দেশ এবং ওই অঞ্চলের জন্য ভয়াবহ পরিণাম বয়ে আনবে বলে দৃঢ় মতপ্রকাশ করেন পুতিন। এর আগে সোমবার আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পুতিনের সিরিয়া বিষয়ক বৈঠক ফলপ্রসূ হয়নি। আর তাই রাশিয়ার অনমনীয় অবস্থান সত্ত্বেও জি-এইট নেতারা মঙ্গলবার সিরিয়ায় ক্ষমতার পরিবর্তনের ব্যাপারে একটি সাধারণ অবস্থান খুঁজে বের করতে তৎপর ছিলেন। এমনকি শেষ পর্যন্ত যদি রাশিয়ার সঙ্গে মতৈক্যে পেঁৗছানো সম্ভব না হয়, তাহলে রাশিয়াকে ছাড়াই এ বিষয়ে জি-এইটের বিবৃতি প্রকাশ করা হতে পারে এবং সেটি প্রয়োজনে জি-এইট না হয়ে জি-সেভেন নামেও হতে পারে বলেও আভাস দিয়েছিলেন ব্রিটিশ কর্মকর্তারা। তবে সোমবার গভীররাতের ওই ডিনারের পর তাদের আশা, শেষ পর্যন্ত হয়তো কোনো মতৈক্যে পেঁৗছতে পারবেন জি-এইট নেতারা। তারা বলেছেন, এখন মনে হচ্ছে পুতিন কিছু বিষয়ে একটি যৌথ অবস্থানের বিষয়টি বিবেচনায় নিচ্ছেন।
উল্লেখ্য, সিরিয়া ইস্যুটিই এবারের জি-এইটের আলোচনায় প্রাধান্য পেয়েছে। রাশিয়া এবং আমেরিকা দুই দেশই আসাদের বিষয়ে ভিন্নমত পোষণ করলেও উভয়ই চান সিরিয়ায় রক্তপাত বন্ধ করতে। আর এজন্য একটি রাজনৈতিক সমাধান খুঁজতেই চলছে আলোচনা।
নো-ফ্লাই জোন করতে দেবে না রাশিয়া
সিরিয়ার ভূখ-ে কোনো নো-ফ্লাই জোন প্রতিষ্ঠা করতে দেবে না রাশিয়া। আমেরিকা এবং তার পশ্চিমা কয়েকটি মিত্র দেশ সিরিয়ায় নো-ফ্লাই জোন গঠনের পরিকল্পনা করছে বলে খবর বের হওয়ার পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এ কথা জানায়। এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ বলেন, 'আমি মনে করি, নীতিগত কারণে আমরা এ ধরনের কোনো অঘটন ঘটতে দেব না।' তিনি আরো বলেন, 'আমরা লিবিয়ায় দেখেছি- কীভাবে নো-ফ্লাই জোন গঠনের কথা বলা হয়েছে, আর কীভাবে তার বাস্তবায়ন হয়েছে। এ কারণে আমরা চাই না সিরিয়ায় তার পুনরাবৃত্তি ঘটুক।' লুকাশেভিচ বলেন, নো-ফ্লাই জোন গঠনের মতো এসব পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা না থাকার ফল।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin