পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
নজরুলের নায়িকা তানভীন সুইটিবিনোদন ডেস্ক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একনিষ্ঠ ভক্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটি। নজরুলের নাটকে অভিনয়ের জন্য তিনি সব সময়ই মুখিয়ে থাকেন। কিছুদিন আগে সুইটি বলেছিলেন, তিনি মানসম্পন্ন একটি গল্প খুঁজছেন। তবে এজন্য তাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। তিনি নজরুলের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে 'শিল্পী' নাটকে অভিনয়ের জন্য প্রস্তাব পেয়ে যান। সঙ্গে সঙ্গেই তিনি প্রস্তাবটি লুফে নিয়েছেন।
নজরুলের 'শিল্পী' গল্প অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন নাহিদ আহমেদ পিয়াল। নাটকের নামও রাখা হয়েছে 'শিল্পী'। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুইটি। এছাড়াও নাটকের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তনিমা হামিদ।
বর্তমানে সুইটি বেছে বেছে দু'একটি নাটকে অভিনয় করছেন মাত্র। সর্বশেষ তিনি নঈম ইমতিয়াজ নেয়ামূলের পরিচালনায় 'তবুও জীবন' শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে রয়েছেন আজিজুল হাকিম। এছাড়াও বর্তমানে তার হাতে আরো কয়েকটি নাটকের প্রস্তাব রয়েছে বলে সুইটি জানিয়েছেন।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin