পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
আসছে তপুর তৃতীয় অ্যালবামবিনোদন রিপোর্ট কণ্ঠশিল্পী তপুর তৃতীয় অ্যালবাম 'আর তোমাকে' দীর্ঘদিন ধরে প্রকাশের অপেক্ষায় রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামী ঈদে জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ প্রসঙ্গে তপু বলেন, 'শ্রোতারা অনেক দিন ধরেই অ্যালবামটি প্রকাশের জন্য অনুরোধ জানিয়ে আসছেন। এর মধ্যে বেশকিছু সময়ও পার হয়ে গেছে। নানা কারণে বারবার প্রকাশের দিনক্ষণ পেছানো হয়েছে। তবে এবারের ঈদে অ্যালবামটি বাজারে আনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি।'
এবারই প্রথম তপু তার অ্যালবামের সব গানের সুর-সঙ্গীত করেছেন। এতে থাকছে নয়টি গান। সব গানের কথাও লিখেছেন তিনি। অ্যালবাম প্রসঙ্গে তপু আরো বলেন, 'আগের অ্যালবামগুলোর মতো এবারো কথানির্ভর গান থাকছে। নিজের মতো করেই গানগুলো তৈরি করেছি। আশা করি, শ্রোতাদের ভালো লাগবে।'
'আর তোমাকে' অ্যালবামের গানগুলোর মধ্যে রয়েছে_ 'আর তোমাকে', 'এখানে এভাবে', 'যদি এমন হতো', 'ফিরে আয়', 'স্বার্থপর', 'একই শব্দ বাজে', 'ঝলসানো মুখ', 'এই কি বেশি না-২'।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নঢাকায় আগামী এক মাস সব রাজনৈতিক দলের সভা-সমাবেশ নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আপনি সমর্থন করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin