পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
রাজধানীতে বিদেশি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৭পাঁচ থেকে ১০ হাজার টাকায় তারা একেকটি অস্ত্র ভাড়া দিতেন।যাযাদি রিপোর্ট শুক্রবার রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর থেকে ৬টি বিদেশি আগ্নেয়াস্ত্র এবং ৭০ রাউন্ড গুলিসহ ৭ জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ -বাংলার চোখরাজধানীর মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ছয়টি বিদেশি অস্ত্র, ২৮টি গুলি ও ২০০টি ইয়াবাসহ পাঁচজন অস্ত্র ও দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এ অভিযান চালায়।
পুলিশের গোয়েন্দা তথ্য বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ছানোয়ার হোসেন অভিযান তত্ত্বাবধান করেন। নেতৃত্ব দেন ডিবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রহমতউল্লাহ চৌধুরী এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ দলের (দক্ষিণ) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন_ অস্ত্র ব্যবসায়ী মোবারক হোসেন (৩০), শহীদুল ইসলাম (৩২), ফখরুল ইসলাম (৩১), সুমন হোসেন (২৪), কামরুজ্জামান ইমরান (২৬) এবং মাদক ব্যবসায়ী মোসা. হালিমা আক্তার ওরফে লিজা (২২) ও সুচন্দ্রা মান্না রাবেয়া (১৯)। তাদের বিরুদ্ধে শাহ আলী ও মোহাম্মদপুর থানায় চারটি মামলা হয়েছে।
শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানান, এসব অস্ত্র ব্যবসায়ী প্রতিবেশী দেশ থেকে অস্ত্র এনে ঢাকার বিভিন্ন স্থানে বাড়িভাড়া নিয়ে অস্ত্র ব্যবসার কাজ করছিলেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির সদস্যরা প্রথমে মিরপুরে শাহ আলী থানার মসজিদুল আকবর মার্কেটে যান। রাত ৮টার দিকে সেখানে অস্ত্র কেনাবেচা অবস্থায় মোবারক ও শহীদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি পিস্তলসহ দুটি ম্যাগাজিন ও ৯টি গুলি উদ্ধার করেন তারা। এ দুজনের দেয়া তথ্য অনুযায়ী অন্যদের গ্রেপ্তারে ডিবির সদস্যরা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের হুমায়ুন রোডে যান। সেখানে এসএম কার পেইন্টের সামনে ফখরুল ও সুমন হোসেনকে তারা চ্যালেঞ্জ করেন। সুমন পুলিশকে লক্ষ্য করে তিন-চারটি গুলি করে পালানোর চেষ্টা করেন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও ১৩টি গুলি উদ্ধার করা হয়। রাত ১০টার দিকে মোহাম্মদপুরের হাজি চিনুমিয়া সড়কে আজিজ মহল্লার ১৩/৩ নাম্বার বাসার ৬ তলা থেকে দুটি বিদেশি পিস্তল, ৬টি গুলি ও ২০০ পিস ইয়াবাসহ কামরুজ্জামান, হালিমা আক্তার ও সুচন্দ্রা মান্নাকে গ্রেপ্তার করা হয়। আজ আদালতে পাঠিয়ে তাদের ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন জানানো হবে।
ফখরুল ইসলাম কুমিল্লার স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানান মনিরুল ইসলাম। তিনি বলেন, ঢাকায় তারা একাধিক বাড়িভাড়া করে এই অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- চালিয়ে আসছিলেন। পাঁচ থেকে ১০ হাজার টাকায় তারা একেকটি অস্ত্র ভাড়া দিতেন। আগামী নির্বাচনে ব্যবহারের জন্য এসব অস্ত্র আনা হয়। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের অস্ত্রের ক্রেতা রয়েছে। এমন একটি তালিকা উদ্ধার করা হয়েছে। কামরুজ্জামান মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদতের সহযোগী বলে জানান মনিরুল।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
মহানগর -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচনকালীন সরকার ব্যবস্থা নিয়ে সংলাপের আয়োজনে বিএনপির অনুরোধে সরকার সাড়া দেবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin