মতামত :
¦
¦
বাগেরহাটে আ'লীগ নেতাসহ দুইজনকে গুলি করে হত্যাবাগেরহাট প্রতিনিধি খান জাহিদ হাসানখুলনা থেকে বাগেরহাট যাওয়ার পথে খুন হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের এক নেতা। শনিবার খুলনার রূপসা উপজেলায় তার সঙ্গী মোটরসাইকেল চালককেও দুর্বৃত্তরা হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে।
খান জাহিদ হাসান ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তিনি সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
খুলনায় জাহিদের বাসা রয়েছে। সেখান থেকে ফকিরহাটে ফেরার পথে সকাল পৌনে ১০টার দিকে খুলনা-বাগেরহাট সড়কে আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাকে হত্যা করা হয় বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
জাহিদ হত্যাকা-ের প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগকর্মীরা গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে ঢাকা-বাগেরহাট সড়ক সাড়ে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে গাড়ি চলাচল শুরু হয় বলে জানান ফকিরহাট থানার ওসি মাসুদ আলম।
জাহিদ হাসান নিহত হওয়ার খবর আসার পরপরই ফকিরহাট উপজেলা সদর ও ফকিরহাট বাজারের সব দোকান-পাট বন্ধ হয়ে যায়। কারা এই হত্যাকা- ঘটিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।
ওসি মাসুদ বলেন, 'হত্যাকা-ের কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি বলে আমরা জানতে পেরেছি, তবে বিস্তারিত কোনো খবর এখনো পাইনি।'
নিহত অন্যজনের নাম মুন্না (৩০)। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস বলেন, জাহিদ খুলনার বাড়ি থেকে পূর্বপরিচিত ওই চালকের মোটরসাইকেলে করে ফকিরহাট আসতেন।
জাহিদ আসার সময় আমদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসীরা তাদের গুলি চালিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। চেয়ারম্যান জাহিদের মাথায় ও শরীরে তিনটি গুলি লাগে।
রূপসা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ দুটি খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জাহিদ ফকিরহাট উপজেলা সদরের সাতশৈয়া গ্রামের খান ইলিয়াস হাসানের ছেলে। তিনি এ নিয়ে তৃতীয়বার সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন।
জাহিদ হাসান খুলনার মহানগরীর দোলখোলা শীতলাবাড়ী মন্দিরের কাছে বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
প্রথম পাতা -এর আরো সংবাদ
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিএনপি সংসদ অধিবেশনে যোগ দিলে দেশের চলমান রাজনৈতিক সঙ্কট কাটবে বলে কি মনে করেন?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin