বুধবার, মে, ২২, ২০১৩: জ্যৈষ্ঠ ৮, ১৪২০ বঙ্গাব্দ: ১১ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৩৯ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
টাঙ্গাইলে জাতীয় পার্টির
নেতাকর্মীরা দ্বিধা বিভক্তকমিটি নিয়ে দ্বন্দ্বটাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি নতুন কমিটির পরিচিতি সভার দুদিনের মাথায় নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়েছেন। পার্টির অধিকাংশ নেতাকর্মী বর্তমান কমিটির বিপরীতে অবস্থান নিয়েছেন। কেউ কেউ পদত্যাগের হুমকিও দিয়েছেন। টাঙ্গাইল জেলা কমিটি গঠন নিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে।৪ এপ্রিল পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী টাঙ্গাইল জেলা পার্টির ১১১ সদস্য বিশিষ্ট কমিটি অনুুমোদন করেন। এ কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ টাঙ্গাইল জেলা শাখার সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী ১১১ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। এতে বেশিরভাগ নেতাকর্মী বিস্ময় প্রকাশ করেন। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন জানান, পার্টির কোনো সম্মেলনই হয়নি। এ কমিটি ভুয়া ও অবৈধ। বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম চাকলাদার ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ১৮ মে টাঙ্গাইল ক্লাবে পরিচিতি সভা আহ্বান করেন। এতে নয়া কমিটির ৩১ জন সদস্য যোগ দেন। পরিচিতি সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল কাশেমকে প্রধান অতিথি করা হলেও তিনি সভায় উপস্থিত থাকেননি। এছাড়াও সাবেক কমিটির সভাপতি বুলবুল খান মাহবুব, সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি ও ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক তালুকদার ছানুসহ ৭ সহ-সভাপতির মধ্যে ৫ সিনিয়র সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিন, আতোয়ার রহমান, প্রিন্সিপাল সফিউদ্দিন বালা, অ্যাডভোকেট রফিকুল ইসলাম তারা ও অ্যাডভোকেট মনোজ কুমার চৌধুরী অনুপস্থিত ছিলেন। আরো অনুপস্থিত থাকেন তিন যুগ্ম-সম্পাদকসহ বেশির ভাগ নেতা। বিদ্রোহী নেতাকর্মীরা বর্তমান কমিটি বাতিলের জন্য স্বাক্ষর সংগ্রহ করে পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কাছে জমা দেয়ার প্রক্রিয়া ইতোমধ্যেই সম্পন্ন করেছেন। ঘোষিত নতুন কমিটির বেশিরভাগ সদস্যের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মনোজ কুমার চৌধুরী উত্তম জানান, তারা দীর্ঘদিন ধরে জাপায় আছেন। পার্টির চেয়ারম্যান নিশ্চয়ই তাদের দাবি বিবেচনা করবেন। যদি না করেন পরে তারা পদক্ষেপ নেবেন। নাম প্রকাশ না করে বিদ্রোহী গ্রুপের এক নেতা জানান, হুসেইন মুহম্মদ এরশাদ যদি অবৈধ কমিটি বাতিল না করেন তাহলে তারা গণ-পদত্যাগ করবেন। ( লেখাটি পড়া হয়েছে ২১৫ বার )
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
স্বদেশ -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নবিচারবহির্ভূত হত্যা ও গুম নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অগ্রহণযোগ্য_ মানবাধিকার নেত্রী সুলতানা কামালের এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |