বুধবার, জুন, ১৯, ২০১৩: আষাড় ০৫, ১৪২০ বঙ্গাব্দ: ৯ শাবান, ১৪৩৪ হিজরি, ০৮ বছর, সংখ্যা ১৪ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
মোটরসাইকেল
জরিপ হবে
ঢাকায়যাযাদি রিপোর্ট রাজধানীতে 'অবৈধ' মোটরসাইকেলের 'প্রকৃত সংখ্যা' নির্ধারণে এক মাসের জরিপ শুরু করতে যাচ্ছে সরকার।জরিপের এই এক মাসে নতুন করে কোনো মোটরসাইকেলের নিবন্ধন দেয়া হবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার রোজার মাসে পরিবহন ব্যবস্থাপনা নিয়ে এক সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, রাজধানীতে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ২ লাখ ৭৭ হাজার। তবে নগরীতে এর দুই থেকে তিনগুণ মোটরসাইকেল থাকতে পারে। জরিপ শেষে এক মাস পর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলের বিষয়ে 'কঠিন সিদ্ধান্ত' নেয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী। ঢাকা শহরের বাইরের মোটরসাইকেলও ঢাকায় চলাচল করছে জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, জরিপে এসব বিষয়ও দেখা হবে। সভা শেষে সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক বলেন, বুধবার থেকে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন প্রক্রিয়া এক মাসের জন্য বন্ধ থাকবে। বেপরোয়া যানবাহন চলাচলে যানজট নিরসন কঠিন হয়ে পড়েছে মন্তব্য করে যোগাযোগমন্ত্রী বলেন, রাজধানীর ফুটপাতগুলোতে মোটরসাইকেল ঝড়ের গতিতে চলে। ফুটপাতগুলো হকাররা দখল করে নিয়েছে। পথচারীদের হাঁটার স্থান নেই। যোগাযোগমন্ত্রী জানান, ঢাকায় 'ফিটনেসবিহীন' গাড়ি রয়েছে প্রায় ১ লাখ ১৪ হাজার। নিয়ম অনুযায়ী এগুলো 'ডাম্পিং' করার কথা পুলিশের। পরিবহন মালিক-শ্রমিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করে এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, ঈদ ও রোজা সামনে রেখে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কগুলোর আশপাশের এলাকা থেকে অবৈধ স্থাপনা সরানো এবং অবৈধ যানবাহন চলাচলও নিয়ন্ত্রণ করা হবে। এ ব্যাপারে মাইকিং করা হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে তুঘলকি কা- করা ঠিক হবে না। রাতারাতি সব কিছু ঠিক করাও যাবে না। সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচিবালয়ে এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
প্রথম পাতা -এর আরো সংবাদ
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা
করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত
বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল |