বৃহস্পতিবার, মে, ২৩, ২০১৩: জ্যৈষ্ঠ ৯, ১৪২০ বঙ্গাব্দ: ১২ রজব , ১৪৩৪ হিজরি, ০৭ বছর, সংখ্যা ৩৪০ |
| গুগল ওয়েব অনুসন্ধান | অনুসন্ধান |
|
|
জুলাইয়ে শুরু জাতীয় দলের সাফ প্রস্তুতিসাফ ক্যাম্প শুরুর আগেই দুই বছরের চুক্তিতে ঢাকায় আসবেন কোচ ডি ক্রুইফ ও রেনে কোস্টারক্রীড়া প্রতিবেদক আট জাতির সাফ ফুটবলের গত আসরে সপ্তম হয়েছিল বাংলাদেশ। ফলাফলটা সন্তোষজনক না হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনকে। অতীত ভুলে টুর্নামেন্টটিতে ভালো কিছু উপহার দিতে এবার আগে ভাগেই ঢাকায় আসবেন জাতীয় দলের দুই কোচ লোডভিক ডি ক্রুইফ এবং রেনে কোস্টার। তাদের অধীনেই পহেলা জুলাই থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প।সাফের প্রস্তুতির অংশ হিসেবেই জুনে লন্ডনে ভারত ও পাকিস্তানের বিপক্ষে দুটি প্রীতিম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু আয়োজকদের অপারগতায় অপ্রত্যাশিতভাবে স্থগিত হয়ে যায় জাহিদ, এমেলি, প্রাণতোষদের লন্ডন সফর। ম্যাচ দুটো খেলতে পারলে তাদের প্র্রস্তুতিটা আরো ভালোভাবে শুরু হতো। কিন্তু আপাতত সেই সম্ভাবনা আর দেখা যাচ্ছে না। তাই জুলাই থেকে দেশেই কঠোর অনুশীলন করে সাফের প্রস্তুতি নেবে ডি ক্রুইফের শিষ্যরা। সাফ ক্যাম্প শুরু হওয়ার আগেই দুই বছরের চুক্তিতে ঢাকায় আসবেন ডাচ কোচদ্বয়। এর আগে এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বের চ্যালেঞ্জ নিয়ে খ-কালীন সময়ের জন্য জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন তারা। তাদের তত্ত্বাবধানে সেখানে বাংলাদেশের পারফরম্যান্স আশা জাগিয়েছে বাফুফে সভাপতির মনে। সাফ গেমসের জন্য এবার দলকে প্রস্তুত করতে অন্তত দুই মাস সময় পাচ্ছেন ক্রুইফ-কোস্টার। এখনো নির্ধারিত না হলেও ঢাকার বাইরে কোনো এক স্থানে শুরু করা হবে এই ক্যাম্প। আকাঙ্ক্ষিত লন্ডন সফর বাতিল হলেও টুর্নামেন্টে অংশ নেয়ার আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ প্রসঙ্গে বাফুফে সহ-সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির ডেপুটি চেয়ারম্যান তাবিথ আউয়াল বলেন, 'আমরা থাইল্যান্ড ও মালেশিয়ার বিপক্ষে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলব। ম্যাচ দুটি ঢাকায় হওয়ার কথা রয়েছে। কোচের চাহিদামতো ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। এছাড়া বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও প্রদর্শনী ম্যাচ আয়োজন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।' এদিকে, টুর্নামেন্ট শুরু হওয়ার ১২ দিন আগেই নেপালে দল পাঠাতে চায় বাফুফে। যাতে টুর্নামেন্ট শুরুর আগে সেখানকার কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে খেলোয়াড়রা। এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন |
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
সর্বাধিক মতামত
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নসংলাপে তৃতীয় পক্ষে মধ্যস্থতার দরকার নেই_ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডবিস্নউ মজিনার এই বক্তব্যের সঙ্গে
আপনি কি একমত?হ্যাঁনাজরিপের ফলাফল |