মতামত :
¦
¦
অস্ট্রেলিয়ার বিদায়, সেমিতে শ্রীলংকাক্রীড়া প্রতিবেদক সেমি ফাইনালে যেতে হলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না শ্রীলংকার। এমন পরিসংখ্যান মাথায় নিয়ে খেলতে নেমে লংকানরা দারুণ এক জয় উপহার দিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে। আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা-ওয়েবসাইটচ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার রাতে অনুষ্ঠিত ম্যাচে গত দুইবারের চ্যাম্পিয়নদের ২০ রানে হারিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করেছে শ্রীলংকা। এদিন ওভালে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৩ রান করে শ্রীলংকা। বিশেষ করে মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ৮৪ রানের সুবাদে লংকানরা এই লড়াকু স্কোর গড়তে সক্ষম হয়। জবাবে ৪২.৩ ওভারে ২৩৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সেমিফাইনালে উঠার জন্য অজিদের ২৯.১ ওভারের মধ্যে জয় প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত দুইবারের চ্যাম্পিয়নরা ব্যর্থ হয়েছে সেমিফাইনালে উঠতে।
এদিকে, 'এ' গ্রুপের সব খেলা শেষে ইংল্যান্ড ও শ্রীলংকার সংগ্রহ ৪ পয়েন্ট করে। তবে নিট রান রেটে এগিয়ে থাকায় স্বাগতিক ইংল্যান্ড হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। একই গ্রুপে থাকা ৩ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড তৃতীয় এবং অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র ১ পয়েন্ট। আজ ওভালে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ 'বি' গ্রুপ রানার্সআপ দক্ষিণ আফ্রিকা। পরদিন কার্ডিফে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকা খেলবে 'বি' গ্রুপ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।
প্রথমে ব্যাট করে শ্রীলংকা তোলে ২৫৩ রান। ম্যাচের এক অর্ধ শেষে সেমিতে যাওয়ার জন্য অস্ট্রেলিয়ার সামনে সমীকরণ দাঁড়ায় ২৯.১ ওভারেই জিততে হবে ম্যাচ। কিন্তু এই নির্ধারিত ওভারে জিততে না পারায় খেলা শেষের আগেই বিদায় নিশ্চিত হয়ে যায় সর্বশেষ দুইবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার। ২৯.১ ওভারের পরও অস্ট্রেলিয়া জিততে পারলে সেটি তাদের কাজে না এলেও আসত নিউজিল্যান্ডের। কারণ শ্রীলংকা এবং অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে সেমিতে জায়গা করে নিত কিউইরা। তবে সে সুযোগই দেয়নি শ্রীলংকা। ৮০ রানে অস্ট্রেলিয়ার ৫ উইকেট তুলে নিয়ে জয় একরকম নিশ্চিত করে ফেলে লংকানরা। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে যেতে হলে অস্ট্রেলিয়াকে ১৬৫ রানের কমে বেঁধে ফেলতে হতো তাদের। কিন্তু অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত করেছে ২৩৩ রান।
শ্রীলংকার শুরুটা ছিল বিস্ফোরক। মিচেল জনসনের করা ম্যাচের প্রথম বলেই কুশল পেরেরার বাউন্ডারি, পরের বলে আবারো বাউন্ডরি লেগবাই থেকে, তৃতীয় বলেই পেরেরাকে ফিরিয়ে জনসনের প্রতিশোধ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাঙ্গাকারাকেও দ্রুত তুলে নেয় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে ৭২ রানের জুটিতে ধাক্কাটা সামাল দেন দিলশান ও থিরিমান্নে। চারে নেমে থিরিমান্নে করেছেন দারুণ এক ফিফটি। বেশ কিছুদিন বড় রানের দেখা না পাওয়া জয়াবর্ধনে (৮১ বলে অপরাজিত ৮৪) ঠিকই জ্বলে উঠেছেন প্রয়োজনের সময়। অষ্টম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন ১১ হাজার ওয়ানডে রান। এছাড়া ৮১ বলে ৮৪ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে নিরাপদ স্কোর গড়তে সাহায্য করেছেন।
 
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্নগ্রামীণ ব্যাংক ভেঙে ১৯ টুকরা করার সরকারি সুপারিশ আদৌ গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত বলে মনে করেন কি?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin