পূর্ববর্তী সংবাদ
মতামত :
¦
¦
পুঁজিবাজারে কালো টাকা শর্তহীন বিনিয়োগের দাবিযাযাদি রিপোর্ট বাজারকে চলমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের জন্য শর্তহীনভাবে কালো টাকা বিনিয়োগের সুযোগ চেয়েছে পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শাহাদুল্লাহ ফিরোজসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের শেষ বাজেটকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা বেশি থাকলেও গতানুগতিক ধারায় বাজেট প্রস্তাব করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদ। সংগঠনটির মতে, সর্বশেষ বাজেটে এমন কিছু প্রত্যাশা ছিল যা বিনিয়োগকারীদের কিছুটা হলেও ক্ষতি লাঘব হবে। কিন্তু বাস্তবে তা না হওয়ায় প্রস্তাবিত বাজেটে তারা খুশি হতে পারেননি। তাই বিনিয়োগকারী ও বাজারের কথা চিন্তা করে সরকারের কাছে ২৫ দফা দাবি জানিয়েছেন ঐক্যপরিষদ নেতারা।
সংগঠনটির ২৫ দফা দাবির মধ্যে রয়েছে, বাজার স্থিতিশীলকরণে অপ্রদর্শিত অর্থ বিনা শর্তে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ প্রদান, ৩ বছরের জন্য ১০ হাজার কোটি টাকার ফান্ড গঠন, আস্থা সঙ্কট দূর করতে সর্বনিম্ন সার্কিট ব্রেকার নির্ধারণ, আমানত ও ঋণের সুদের হার কমানো, ৫০ হাজার টাকার লভ্যাংশ করমুক্ত রাখা, বিনিয়োগকারীদের জন্য কল্যাণ তহবিল গঠন, বাইব্যাক আইন গঠন, চলতি বছরের বিও চার্জ ৫০০ টাকা মওকুফ করা, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান, আত্মহত্যা করা বিনিয়োগকারীদের পরিবারের জন্য ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান, মিউচুয়াল ফান্ডগুলো সক্রিয় করে তোলা ইত্যাদি।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, যে কোনো দেশের অর্থনীতির মেরুদ- পুঁজিবাজার। কিন্তু দেশের পুঁজিবাজারে বিগত আড়াই বছর ধরে মহাবিপর্যয় ঘটেছে। যেখানে কারসাজি, লুটপাট হয়েছে কিন্তু কোনো শাস্তি হয়নি। এমতাবস্থায় পুঁজিবাজারকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে ঐক্যপরিষদের সংবাদ সম্মেলন করে ২৫ দফা দাবি জানিয়েছে।
বিনিয়োগকারী নেতাদের মতে, প্রস্তাবিত বাজেটে নামমাত্র সুবিধা দেয়া হলেও ক্ষুদ্র ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপারে কোনো উৎসাহব্যঞ্জক পদক্ষেপ নেই।
 
পূর্ববর্তী সংবাদ
এই প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত দিতে এখানে ক্লিক করুন
অনলাইন জরিপ
অনলাইন জরিপআজকের প্রশ্ননির্বাচন হবে না বলাটাই রাষ্ট্রদ্রোহিতা_ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের সঙ্গে আপনি কী একমত?হ্যাঁনাজরিপের ফলাফল
আজকের ভিউ
পুরোনো সংখ্যা
2010 The Jaijaidin